editor

প্রকাশিত: 4:36 PM, November 13, 2021

সুনামগঞ্জে নির্বাচনী সহিংসতা নারী ও শিশুসহ আহত ৩০,

সুনামগঞ্জে নির্বাচনী সহিংসতা নারী ও শিশুসহ আহত ৩০,

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দুই উপজেলায় গত ২দিনে পৃথক নির্বাচনী সহিংসতায় নারী ও শিশুসহ ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিজয়ী সদস্য আলী হোসেনের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে একই ওয়ার্ডে গোরেশপুর গ্রামের মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বসতবাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

অন্যদিকে রাত ৯টায় সুরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পরাজিত সদস্য শাহ আলমের লোকজন একই ওয়ার্ডের ইসলামপুর গ্রামের বিজয়ী সদস্য মাসুদ মিয়ার বাড়িঘরে হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আছিয়া বেগম (৪৯), শিপা বেগম (২০), আব্দুস সাত্তার (৪৯), আনোয়ার হোসেন (৩০) ও ৬মাসের শিশু হামীম মিয়াসহ ১০জন আহত হয়।

এরআগে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে নরসিংপুর ইউনিয়নের বালিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে দুই মেম্মার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়। পরে ওই কেন্দ্রে ঘন্টাখানেক ভোটগ্রহণ বন্ধ থাকে। অপরদিকে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম ও দলীয় মনোনীত নৌকা প্রার্থী অদুদ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এঘটনায় উভয়পক্ষের ১০জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে।

এব্যাপারে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে । তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা