editor

প্রকাশিত: 5:12 PM, November 13, 2021

মুক্তিযুদ্ধের সংগঠক মাহতাবুর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী রবিবার

মুক্তিযুদ্ধের সংগঠক মাহতাবুর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী রবিবার

আগামীকাল ১৪ই নভেম্বর রবিবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহতাবুর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী। মরহুম মাহতাবুর রহমান সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

 

পড়াশুনা শেষ করে তিনি ১৯৪৩ সালে যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীতে। কিন্তু কিছুদিন পর চাকুরী ছেড়ে চলে আসেন এবং পরবর্তী সময়ে কিছুদিন শিক্ষকতা করেন। এরপর আত্মনিয়োগ করেন সমাজসেবায়। অবদান রাখেন এলাকার সার্বিক উন্নয়নে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি একজন সংগঠকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

 

মাহতাবুর রহমান জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যকরী নির্বাহী কমিটির সদস্য ও দিরাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। মরহুমের বড় ছেলে ইকবাল হোসাইন সিলেট এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন।

 

চলতি বছর ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে মাহতাব মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এবং অর্থায়নে দিরাই ও শাল্লা উপজেলায় ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোট ২১টি টিউবওয়েল স্থাপন করা হয়।

 

একটা কথা প্রচলিত আছে যে, মাহতাব মিয়া যে সালিশ বৈঠকে উপস্থিত থাকতেন সেখানে সমস্যা যত বড় কিংবা কঠিন থাকুক না কেন এর সুষ্ঠু সমাধান হতো-ই। উদার নীতির প্রশ্নে আপসহীন, ন্যায়পরায়ন সকল প্রকার সালিশ বৈঠকের মধ্যমণি ও সফল ব্যক্তিত্ব মো. মাহতাবুর রহমান ১৯৯৪ সালের ১৪ই নভেম্বর ইন্তেকাল করেন। ভাটি বাংলার মানুষ এই প্রজ্ঞাবান রাজনীতিবিদ, সমাজ দরদী ও মানব প্রেমিককে ভুলে যায়নি। তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। মরহুম মো. মাহতাবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা