editor
প্রকাশিত: 9:21 PM, November 13, 2021
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, রাধারমণ দত্ত দেশের লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। রাধারমণ দত্তের স্মৃতি বিজড়িত জায়গায় আগামী জুনের মধ্যে রাধারমণ কমপ্লেক্স নির্মাণ করা হবে। এনিয়ে একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রনালয়ে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছেন। তিনি বলেন, রাধারমণ দত্তের বেদখল হওয়া কিছু জমি আমরা ৬০ বছর পর উদ্ধার করেছি। পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল জায়গা উদ্ধার করা হবে।
শনিবার (১৩ নভেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও রাধারমণ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কাউন্সিলর সফিকুল হক, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর প্রমুখ। প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আরও বলেন, বর্তমান সরকার সংস্কৃতির প্রতি আন্তরিক। এ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একজন উন্নয়ন ও সংস্কৃতিবান্ধব মানুষ। তিনি আমাকে রাধারমণ দত্ত সহ সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতি ধরে রাখতে প্রকল্প গ্রহণ করতে তাগিদ দেন। আমরা সারাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতি জাগরণে কাজ করছি। সভা শেষে রাধারমন দত্তের বিখ্যাত ধামাইল গান পরিবেশন করে শোনান স্থানীয় শিল্পীরা।পরে প্রতিমন্ত্রী কেশবপুর গ্রামে রাধারমণ দত্তের সমাধি মন্দির পরিদর্শন করে শ্রদ্ধা নিবেদন করেন।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা