editor
প্রকাশিত: 10:54 AM, October 8, 2020
এক বছর পর হাসপাতাল থেকে কারাগারে ফেরত নেওয়া হয়েছে ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইইউ) হাসপাতাল থেকে সম্রাটকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফেরত নেওয়া হয়।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার দাশ। তিনি জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে সম্রাটকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সম্রাটকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল জেলা প্রশাসক কারাগার পরিদর্শনে আসেন। এসময় তিনি সম্রাটের স্বাস্থ্যের খোঁজখবর নেন। উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানে গত বছর ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার ১৪ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এরপর অস্ত্র ও মাদক মামলায় সম্রাটকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর দুদক তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট