editor

প্রকাশিত: 11:31 PM, November 14, 2021

প্রথমবার’ বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার ইতিহাস

প্রথমবার’ বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ার ইতিহাস

অনলাইন ডেস্ক
৩৮ বলের ইনিংসে ৫৩ রান করেন অজি ওপেনার। দ্বিতীয় উইকেটে মিচেল মার্শ-ওয়ার্নার গড়েন ৯২ রানের ম্যাচজয়ী জুটি। বল হাতে দুর্দান্ত ছিলেন ট্রেন্ট বোল্ট। চার ওভারের স্পেলে মাত্র ১৮ রান দিয়ে দুই উইকেট নেন এ কিউই বাঁহাতি পেসার।

দুবাইয়ে আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ পৌঁছে ১৭২/৪-এ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডে ২০০৭’র ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের সংগ্রহ ছিল ১৫৭/৫।

দুবাইয়ের ফাইনালে বড় টার্গেটে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জীবন পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এতে দলীয় ১৫ রানে প্রথম উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারাতে পারতেন ফিঞ্চ। কিউই পেসার ট্রেন্ট বোল্টের ডেলিভারিতে ফিঞ্চের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয়নি নিউজিল্যান্ডও। পরে রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পে আঘাত করছিল। অবশ্য ফিঞ্চকে সাজঘরে ফেরান বোল্টই। ডেরিল মিচেলের হাতে ক্যাচ দেন অধিনায়ক।

এবারের ফাইনালে ৮৫ রান করেন কেন উইলিয়ামসন। ৭৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি উইলিয়ামসনের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০২০ সালে হ্যামিল্টনে সফরকারী ভারতের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ওটাই তার ক্যারিয়ার সেরা ব্যাটিং। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শুরুর ১০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫৭ রান। শেষ ওভারে কিউইরা স্কোর বোর্ডে জমা করলো ১১৫। বল হাতে চার ওভারের স্পেলে ৬০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মিচেল স্টার্ক। এদিন ৪৮ বলে ইনিংসে উইলিযামসন হাঁকান ১০টি চার ও তিনটি ছক্কা।

নিজের শুরুর তিন ওভারেই ৫০ রান দেন এ অজি পেসার। তৃতীয় ওভারে স্টার্ক দেন ২২ রান। এই ওভারে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান কেন উইলিয়ামসন।

দুবাইয়ে শুরুতে সেমিফাইনালের নায়ক ড্যারেল মিচেল হারায় নিউজিল্যান্ড। এরপর ব্যাট হাতে সাবধানী শুরু করেন দুই কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। এরমধ্যে একবার জীবন পেয়েও ৩৫ বলে ২৮ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হন গাপটিল। তবে ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন অধিনায়ক কেন উইলিয়াসন। ৩৪ বলে ৫২ রানে ব্যাট করছেন তিনি। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল দুই উইকেটে ১০২ রান।

এর আগে টি-২০ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সেমিফাইনালের একাদশ নিয়ে অজিরা মাঠে নামলেও কিউই দলে রয়েছে এক পরিবর্তন। ডেভিড কনওয়ের পরিবর্তে একাদশে জায়গা নেন টিম সেইফার্ট। এবারের ফাইনাল হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিশ্বকাপে এ পর্যন্ত এ ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ৯টি ম্যাচ। সবক’টি ম্যাচেই পরে ব্যাট করা দল হেসেছে জয়ের হাসি।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, টিম সেইফার্ট, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,