editor
প্রকাশিত: 4:51 PM, November 15, 2021
সিলেট সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সাদীপুর পশ্চিমপাড়ায় পূর্ব শত্রুতার জেরে এক মুদী ব্যবসায়ীর দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টা সময় কে বা কাহার আগুন দিয়ে পালিয়ে যায়। সাদীপুর পশ্চিমপাড়া গ্রামে মেসার্স ছয় বোন ভেরাইটিজ ষ্টোর এ ঘটনা ঘটে।
দোকানের মালিক আব্দুল আহাদ বলেন, রাতে হঠাৎ শুনি আমাদের দোকানে আগুন লেগেছে। এসে দেখি এলাকার লোকজন আগুন নিভাতে চেষ্টা করছে। এক পর্যায়ে আমার দোকানে বিভিন্ন প্রকার মুদি ও কসমেটিক্স ও সিগারেট সহ বেশ মালামাল পুড়ে ছাই হয়ে যায় যাহার সর্বমোট মূল আনুমানিক ১ লক্ষ টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে সাদীপুর পশ্চিমপাড়া গ্রামের মুরব্বী ছইল মিয়া জানান, দোকানে আগুনের ঘটনা শুনে আমিও আমার গ্রামের লোকজন এসে দেখি দোকান বন্ধ ভিতরে আগুন। সাটারে নিচ দিয়ে কে বা কাহার আগুন দিয়ে পালিয়ে গিয়েছে। আমি জালালাবাদ থানা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে একদল পুলিশ এসে বিষয়টি দেখে যান এবং অভিযোগ দেওয়ার কথা বলেন পুলিশ। তবে এ ঘটনার গ্রামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা ঘটনার সাথে জড়িত আছে তাদের আইনের আওতায় এনে বিচার দাবী জানাই।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দোকানের মালিক আব্দুল আহাদ। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির