editor
প্রকাশিত: 8:58 PM, November 15, 2021
নিজস্ব প্রতিবেদক
হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ্ বলেছেন ‘মহাসড়ক চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত ও নিরাপদ করতে হাইওয়ে পুলিশ স্বচ্ছতার সাথে কাজ করছে। মহাসড়কে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সে বিষয়টিকে সামনে রেখে কাজ করা হচ্ছে। সিলেট অঞ্চলের মহাসড়কগুলোকে নিরাপদ ও অবৈধ দখলদারমুক্ত করতেও ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’
সোমবার ১৫ (নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার আলমপুরস্থ হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান, প্রথম আলো সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ, জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু ও জেলা প্রেসক্লাবের সদস্য শাহজাহান সেলিম বুলবুল প্রমুখ।
পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ্ আরও বলেন, শেরপুর থেকে সিলেট-তামাবিল পর্যন্ত মহাসড়কে দুর্ঘটনার জন্য ১৮টি বাক অধিঝুকিপূর্ণ ও ৯ ব্ল্যাক স্পট রয়েছে। এসব বাক ও স্পট চিহ্নিত করে হাইওয়ে পুলিশ সড়কদুর্ঘটনা কমিয়ে আনতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে।
মাত্রার চেয়ে অতিরিক্ত (বেপরোয়া) গতিতে কেউ যানবাহন চালালে আইনের আওতায় আনা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার বলেন, অত্যাধুনিক স্প্রীডগানের মাধ্যমে অতিরিক্ত গতিতে যানবাহন চালানোয় বিগত ১০ মাসে ৩ হাজার ৮০৮টি যানবাহনকে শনাক্ত করে এগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এরপর পজ মেশিনের মাধ্যমে প্রতিটি মামলার বিপরিতে ২৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। এরফলে এই অঞ্চলের মহাসড়কে গতির অসুস্থ প্রতিযোগিতা কমে এসেছে। অন্যান্য বছরের তোলানায় সড়ক দুর্ঘটনাও অনেকাংশে কমেছে।
আইন অনুযায়ী মহাসড়কের উভয়পাশের ১০ মিটার জায়গা হাইওয়ে পুলিশের অধীনে জানিয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ্ বলেন, মহাসড়কের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আজও হবিগঞ্জর ওলিপুরে মহাসড়কের ওপর থাকা পাঁচ শতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
দুর্নীতির প্রতি নিজের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের প্রধান শহিদ উল্লাহ্ বলেন, আমাদের বাহিনীর কোনো সদস্য দুর্নীতি বা যেকোনো ধরনের অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির