editor
প্রকাশিত: 2:38 PM, November 16, 2021
ছাতক প্রতিনিধিঃ
ছাতকের দোলাবাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নূরুল আলম ফুলেল সংবর্ধনায় সংবর্ধিত হচ্ছেন প্রতিদিন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাকে দেয়া হচ্ছে সংবর্ধনা। প্রতিদিনই তিনি ইউনিয়নবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছেন। দূর-দূরান্ত থেকে পুষ্প মাল্য পড়িয়ে ও ফুলের তোরা নিয়ে তাদের ভোটে নির্বাচিত প্রিয় প্রতিনিধিকে বরণ করে নিচ্ছেন ইউনিয়নের আপামর জনসাধারন। নির্বাচিত চেয়রম্যান নূরুল আলমের হাত ধরেই উন্নয়ন বঞ্চিত দোলারবাজার ইউনিয়নের কাংখিত উন্নয়ন সাধিত হবে বলে তাদের বিশ্বাস।
এসময় ইউনিয়নের সার্বিক সম উন্নয়নের জন্য নব নির্বাচিত চেয়ারম্যানর কাছ দাবীও রাখছেন সাধারন মানুষ। ইউনিয়নের সাধারন ভোটাররা জানান, সুষ্ট ও অবাধ নির্বাচন হওয়ায় ইউনিয়নবাসী তার প্রিয় প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছে। এ জন্য তারা গর্বিত ও আনন্দিত। নির্বাচিত চেয়ারম্যান নূরুল আলম ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ইউনিয়নের উন্নয়ন করাই তার মুল লক্ষ্য। এ ক্ষেত্রে এলাকার মানুষের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মযজ্ঞ পরিচালনা করা হবে। তিনি বলেন, তার উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি ইউনিয়নের সর্বস্তরেরমানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দোলারবাজার ইউনিয়নে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র প্রার্থী নূরুল আলম(চশমা) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সায়েস্থা মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পেয়েছেন ৫ হাজার ৯৪ ভোট। ৪ হাজার ২৭২ ভোটে পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ালীগের বিদ্রোহী প্রার্থী আমির উদ্দিন(মোটরসাইকেল)। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সায়েস্থা মিয়া(নৌকা) পেয়েছেন ৩হাজার ৮৪২ ভোট। এর আগের ইউপি নির্বাচনে নূরুল আলম ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা