editor

প্রকাশিত: 11:08 PM, November 16, 2021

সুনামগঞ্জে আপন দুই ভাই লড়াইয়ে, বিপাকে ভোটাররা

সুনামগঞ্জে আপন দুই ভাই লড়াইয়ে, বিপাকে ভোটাররা

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হয়েছেন আপন দুই ভাই। নির্বাচিত হতে জোরেশোরে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন তারা। নির্বাচনে জয়লাভের ব্যাপারে দুই ভাই-ই আশাবাদী।

একই ওয়ার্ডে আপন দুই ভাই ভোটযুদ্ধে নামায় এলাকাবাসীর মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। কাকে রেখে কাকে ভোট দেবেন- এ নিয়ে বেশ বিপাকে রয়েছেন ভোটাররাও। আগামী ২৮ নভেম্বর উক্ত ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, এ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আব্দুল আজিজ মারা যাওয়ার পর উপনির্বাচনে ছোট ছেলে এমরান হোসেন নির্বাচিত হন। এবারের নির্বাচনেও এমরান হোসেন ইউপি সদস্য হতে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে তার আপন বড়ভাই আনোয়ার হোসেনও ইউপি সদস্য প্রার্থী হয়েছেন। এমরান হোসেনের প্রতীক নলকূপ এবং আনোয়ার হোসেনের প্রতীক ঘুড়ি। দুইজন দুই প্রতীক নিয়ে ঘুরছেন ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে।

শহরতলীর ইব্রাহীমপুর গ্রাম নিয়ে দুই নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে এবার ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী। ভোটার রয়েছেন নারী-পুরুষ মিলে প্রায় ৩ হাজার ১০০।

ওই ওয়ার্ডের ভোটার ফরিদ মিয়া বলেন, একটি ওয়ার্ডে ২ বা ৩ জন প্রার্থী হলে ভালো হয়। ভোটাররা বুঝে শুনে ভোট দিতে সুবিধা হয়। এখন সব মিলিয়ে প্রার্থী হয়েছেন ৬ জন। একই পরিবারে ২ ভাই প্রার্থী হয়েছেন। প্রচারণায়ও আছেন তারা। আমরা ভোট কাকে দেব। এ নিয়ে বড়ই দ্বিধাদ্বন্দ্বে আছি। একই বক্তব্য ওয়ার্ডের অধিকাংশ ভোটারদের।

ইউপি সদস্য প্রার্থী বড়ভাই আনোয়ার হোসেন বলেন, আমার ইচ্ছায় আমি প্রার্থী হয়েছি। আমার বাবার মৃত্যুর পর আমার ছোটভাই এমরান উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়। এবারো নির্বাচনে সে প্রার্থী হয়েছে। আমিও এবারের নির্বাচনে প্রার্থী। এখন পছন্দ হলে আমাকে ভোটাররা ভোট দেবেন, না হয় তাকে। আমি বিনাস্বার্থে মানুষের সেবা করতে চাই।

ছোটভাই ইউপি সদস্য প্রার্থী এমরান হোসেন বলেন, আমার বাবা ইউপি সদস্য আব্দুল আজিজ মারা যাওয়ার পর উপনির্বাচনে আমার আত্মীয়স্বজন এবং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা আমাকে ভোটে দাড় করিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমার বাবার সেবা করার যে স্বপ্ন ছিল সেটি আমি পূরণ করতে চাই। এখন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় আমাকে আত্মীয়স্বজনরা পুনরায় নির্বাচন করার জন্য উদ্বুদ্ধ করেন। একইসঙ্গে আমার বড়ভাই আনোয়ার হোসেনও নির্বাচনে অংশ নিয়েছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী তবে আপন বড়ভাই প্রার্থী হওয়ায় এলাকার মানুষের কাছে নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির