editor
প্রকাশিত: 11:29 PM, November 16, 2021
অনলাইন ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার এবং যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
সাক্ষাতের বিষয় জানতে চাইলে এসএম আসাদুজ্জামান বলেন, ইইউ রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করে গেলেন। নির্বাচন কমিশন ইইউসহ বিভিন্ন সংস্থার অনুদানে সময় সময় প্রকল্প নিয়ে থাকে। এছাড়া নির্বাচনের সময়ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনাররা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সোমবার রাজধানীর একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ইইউ বাংলাদেশসহ সব দেশেই মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত দেখতে চায়। নির্বাচন কোনো অনুষ্ঠানের আয়োজন নয়, এটা একটি প্রক্রিয়া। এটি আসলেই একটি দীর্ঘ প্রক্রিয়া, যেখানে নানারকম প্রস্তুতির বিষয় থাকে। প্রস্তুতি যে ইতোমধ্যে শুরু হয়েছে, তা তারা দেখছেন। নির্বাচনের প্রস্তুতি, আইনি রাজনৈতিক দলগুলোর প্রতি আচরণ, সবকিছুই তারা বিবেচনায় নেন।
ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, আমরা যে নির্বাচনের ওপর নজর রাখছি, তা হস্তক্ষেপ করার জন্য নয়। বাংলাদেশে কী হচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ আছে। কারণ, এ অঞ্চলের কৌশলগত গুরুত্ব রয়েছে। আবার অর্থনীতির চালিকা শক্তি হিসেবে বাংলাদেশের উত্থানের বিষয়ে আগ্রহ আছে। এখানে প্রত্যেকের স্বার্থ আছে। তাই বাংলাদেশের নির্বাচনে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে সবার আগ্রহ আছে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা