editor
প্রকাশিত: 3:05 PM, November 17, 2021
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ১০টি ইউনিয়নে অনুষ্টিত হয়ে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে কালারুকা ইউনিয়নে নির্বাচনী আচরন বিধি লঙ্গন ও কেন্দ্র দখলের অভিযোগে পূনরায় ভোট গ্রহনের আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগ সূত্রে জানা যায় কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অদুদ আলম ৯ হাজার ৭শ ৬৯ ভোট পেয়ে বিজয়ী হলে ও তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আশরাফুল আলম আনারস প্রতীকে ৬হাজার ৫শ ২৯ ভোট পেয়েছেন।
আশরাফুল আলমের দাবী ১১ নভেম্বর ভোট গ্রহনের দিন সকালে শান্তি পূর্নভাবে প্রতিটি কেন্দ্র ভোট গ্রহন হলেও দুপুরের পর নৌকা প্রতীকের ভরা ডুবির ভয়ে অদুদ আলম ও তার সর্ম্বথকরা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে হামলা করে কেন্দ্র দখলের চেষ্টা করে। ফলে ভোটাররা শান্তি পূর্ন ভাবে ভোট দিতে পারিনি। আনারস প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে জোর পূর্বক বের করে দেয়।
নির্বাচনে দলীয় প্রভাব খাটিয়ে অদুদ আলম নির্বাচনকে ব্যহত করেন। নানা কেন্দ্রে আনারস প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে দরজা বন্ধ করে নৌকা প্রতীকের সর্মথকরা নিজেরাই ব্যালট পেপারে সিল মেরে বাক্স্র ভর্তি করে। নির্বাচনী আচরন বিধি লঙ্গন করে প্রকাশ আর্থিক লেনদেনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করেন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অদুদ আলম। এতে জনগন মনোনিত আনারস প্রতীকের প্রার্থী আশরাফুল আলমের কর্মী সর্ম্বথক নির্ভিগ্নে ভোটা না দিতে পারায় আশরাফুল আলম কালারুকা ইউনিয়নে পূনঃ নির্বাচন দাবী করে আজ বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসারের কাছে আবেদন করেন। এব্যাপারে আনারস প্রতীকের প্রার্থী আশরাফুল আলমের সাথে যোগাযোগ করা হলে।
তিনি জানান দলীয় প্রভাব পেষী শক্তি আর অর্থের জোরে নির্বাচনের দিন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অদুদ আলম তান্ডব লিলা চালিয়ে আমার কর্মী সর্ম্বথকদের উপর হামলা করে বিজয় ছিনিয়ে নিলেও আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কালারুকা ইউনিয়নে পূনঃ নির্বাচন দাবী করছি। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার ফয়েজুর রহমান জানান একটি আবেদন পেয়েছি নির্বাচনী নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা