editor

প্রকাশিত: 4:46 PM, November 17, 2021

সরকার রাজনীতি কে বিসর্জন দিয়েছে – খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার রাজনীতি কে বিসর্জন দিয়েছে – খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও সিলেট ০১ আসনের বিগত জাতীয় নির্বাচনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, হামলা মামলায় জর্জরিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সরকার রাজনীতিকে বিসর্জন দিয়েছে। নেতাকর্মীদের বিপদে দুঃসময়ে বিএনপি নেতৃবৃন্দ কে পাশে দাড়াতে হবে। কমিটি গঠনের সময় নেতৃত্ব নির্বাচন করবেন আপনারা তৃণমূল নেতাকর্মীরা। আপনারা দেখেছেন বিগত দিনে কোমলপ্রাণ ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে ও হামলা চালিয়েছে হেলমেট বাহিনী। সবকিছুর হিস্রতার একদিন অবসান হবে। সেই দিনের অপেক্ষায় আছে সিলেটসহ সারাদেশের জনগন ।

শনিবার (১৩ই নভেম্বর) ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলাউর রহমান লয়লুর সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, আহবায়ক কমিটির সদস্য মোশেদ আহমদ মুকুল, আকতার রশীদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজাল উদ্দিন, আবুল কালাম।

এ সময় আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য নাজিম উদ্দিন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি লুৎফুর রহমান, বাচ্চু আহমদ, মৌলা মিয়া, যুবদল নেতা সালাউদ্দিন আহমদ রিমন, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাছিব, সাবেক ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক জুনেদ আহমদ, সাবেক ছাত্র দলনেতা মন্জুর আহমদ চৌধুরী, ওয়ার্ড যুবদলের আহবায়ক মঈন খান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিক আহমদ, ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক লিমন আহমদ, সদস্য সচিব নাকিব আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিব আহমদ। এ সময় ২৭নং ওয়ার্ডের ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির