editor
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ওয়ার্ড আওয়াসী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার তাকে বহিষ্কার করা হয় বলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন যুগান্তরকে নিশ্চিত করেছেন।
শেখ ফরিদের বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার, অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।
প্রসঙ্গত দাগনভূঞার সালাম নগর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শেখ ফরিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত ফরিদ ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের কেয়ারটেকার।
সূত্র জানা গেছে, নির্যাতিত ওই নারীর স্বামী বিদেশে থাকায় প্রায়ই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কলহ ও বিরোধ হয়। বিষয়টি সমাধানের জন্য তিনি ফরিদকে অনুরোধ করেন।
বিরোধ মেটানোর আশ্বাস দিয়ে গত ২৭ সেপ্টেম্বর বিকালে ভিকটিমকে সালাম নগর জাদুঘরে আসতে বলেন আওয়ামী লীগের ওই নেতা। ওই নারীর বয়ান শোনার ফাঁকে তাকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। ওই সময় নিজেকে রক্ষা করে বাইরে বের হয়ে স্থানীয়দের বিষয়টি জানান ভিকটিম।
ধর্ষণচেষ্টার ঘটনাটি প্রকাশ করায় ওই নারীকে একের পর এক প্রাণনাশের হুমকি দিতে থাকেন ফরিদ। অবশেষে ৫ অক্টোবর তার বিরুদ্ধে দাগনভুঞা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন প্রবাসীর স্ত্রী।
8 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
2 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
6 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬