editor
প্রকাশিত: 8:29 PM, November 17, 2021
অনলাইন ডেস্ক
জিতলেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটার দিকে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। কিন্তু ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বিদের হারাতে পারেনি মেসি বাহিনী। গোল শূন্য ড্র হয়েছে। তবে অপর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে চিলির পরাজয়ে ভাগ্য খুলে গিয়েছে আর্জেন্টিনার।
বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ফলে আজ আর্জেন্টিনার বিপক্ষে তাদের ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। তাইতো খেলেননি দলটির সেরা তারকা নেইমার, অবশ্য চোট সমস্যাও ছিল পিএসজি ফরোয়ার্ডের। তবুও ব্রাজিলকে হারাতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এর কিছুক্ষণ পরই অপরম্যাচে, চিলিকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। যার ফলে লাতিন আমেরিকা অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো আর্জেন্টিনা। বর্তমানে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,