editor
প্রকাশিত: 1:37 PM, October 9, 2020
উপজেলা পরিষদ হলরুমের সিলিং ফ্যান খুলে পড়ে নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন ও প্রাণি সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভা চলাকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে বাসায় পাঠিয়ে দেয়। হাতিয়ার ইউএনও বলেন, ‘উপরের সিলিংয়ের রড থেকে ফ্যান খুলে পড়ে আমি মাথার সামনে আঘাত পাই। প্রাণি সম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম মাথায় ও গলায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। বর্তমানে আমরা দুজনেই ডাক্তারের পরামর্শে বাসায় অবস্থান করছি।’
তিনি আরও বলেন, ‘উপজেলা পরিষদের মূল ভবনটি দীর্ঘদিনের পুরাতন ভবন। এ ভবনের অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। তেমনি পুরাতন ইলেকট্রিক যন্ত্রপাতিতে দেখা দিয়েছে ক্রটি।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ব ডিম দিবস উপলক্ষে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও। উপজেলা পরিষদের তৃতীয় তলার হলরুমে আলোচনা সভা চলাকালে হঠাৎ তার মাথার উপরে থাকা চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট