editor
প্রকাশিত: 1:48 PM, November 20, 2021
অনলাইন ডেস্ক
চব্বিশ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।
বিশ্বকাপের হতাশা ভুলে খেলতে নামা বাংলাদেশ প্রথম ম্যাচে আশা জাগিয়েও পাকিস্তানের শেষের ব্যাটারদের দাপটে প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে যায়। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। আজকের ম্যাচ জিতলে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জিতে যাবে সফরকারীরা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে টাইগারদের লক্ষ্য ঘুরে দাঁড়ানো ও সিরিজ বাঁচিয়ে রাখা।
প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের একাদশে এসেছে একটি পরিবর্তন। আগের ম্যাচের ম্যাচসেরা হাসান আলীকে বসিয়ে নেওয়া হয়েছে প্রথম ম্যাচে বিশ্রামে থাকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান এবং মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,