editor
প্রকাশিত: 8:49 AM, October 10, 2020
স্টেশনে দাঁড়ানো ট্রেন থেকে পানি নিতে নেমে গণধর্ষণের শিকার হয়েছে এক এতিম কিশোরী (১৫)। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ থানায়। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করেছে ওই কিশোরী। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে কালীগঞ্জ প্রেসক্লাব এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে হেফাজতে নেয় কালীগঞ্জ থানা পুলিশ।
এর আগে স্থানীয় মাতব্বররা বৈঠকে বসে গণধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মোটা অংকের টাকা নিয়েছেন ধর্ষকদের কাছ থেকে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রংপুরের কাউনিয়া এলাকার মামার বাড়ি থেকে ওই এতিম কিশোরী গত সোমবার লালমনিরহাটের পাটগ্রামে খালার বাড়ি বেড়াতে আসে। সেখান থেকে পরদিন সন্ধ্যায় লালমনিরহাটগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাউনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেন কালীগঞ্জের কাকিনা স্টেশনে দাঁড়ালে ওই কিশোরী পানি নিতে ট্রেন থেকে নেমে পড়ে। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে সে উঠতে পারেনি। তবে কাকিনা স্টেশনে নিজেকে রকি পরিচয় দিয়ে এক ছেলে নিজেকে কাউনিয়ার বাসিন্দা বলে পরিচয় দেয় এবং অটোরিকশায় তাকে বাড়ি পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর ওই যুবক কিশোরীকে নিয়ে কাউনিয়া যাওয়ার কথা বলে বিভিন্ন সড়কের ঘুরে মধ্যরাতে একটি সেচ পাম্পের নির্জন ঘরে নিয়ে রকির আরও তিন বন্ধুসহ চার যুবক মিলে পালাক্রমে ধর্ষণ করে।
পরদিন বুধবার ওই কিশোরীকে ছেড়ে দিলে স্থানীয়দের সহায়তায় এক গ্রাম পুলিশ সদস্যের বাড়িতে আশ্রয় নেয় ওই কিশোরী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বররা বৈঠকে বসে ধর্ষণকারী যুবকদের শনাক্ত করে মোটা অংকের টাকা জরিমানা আদায় করেন। তবে জরিমানার টাকা কিশোরীকে না দিয়ে উল্টো তাকে হুমকি ধামকি দিয়ে পথখরচ দুই হাজার টাকা দিয়ে মাতব্বররা তাকে পাঠিয়ে দেয় বলে অভিযোগ করেন ধর্ষিতা।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে ওই কিশোরী কালীগঞ্জ প্রেসক্লাবে আশ্রয় নিলে সাংবাদিকরা থানা পুলিশকে অবগত করে। এরপর ধর্ষিতার দেয়া তথ্যমতে প্রাথমিক তদন্ত শুরু করে কালীগঞ্জ থানা পুলিশ। রাত ৯টার দিকে ৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরহাদ হোসেন বলেন, কিশোরীর দেয়া তথ্যের প্রাথমিক তদন্ত করে একটি মামলা নেয়া হয়েছে। আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে