editor

প্রকাশিত: 1:29 PM, November 21, 2021

কাতার বিশ্বকাপের টিকিট যাদের হাতে

কাতার বিশ্বকাপের টিকিট যাদের হাতে

অনলাইন ডেস্ক
কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র বছরখানেক বাকি। বাছাইপর্বও প্রায় শেষ হওয়ার পথে। এরইমধ্যে ১৩টি দল আনুষ্ঠানিকভাবে বাছাইপর্ব পেরিয়ে গেছে। বাকি জায়গাগুলোর জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

এ মাসে অনুষ্ঠিত ইউরোপিয়ান বাছাইপর্বের শেষ পর্ব পেরিয়ে যে দলগুলো সরাসরি বিশ্ব মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছেন তারা হলো জার্মানি, স্পেন, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, সার্বিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও ফ্রান্স।

এশিয়া থেকে একমাত্র কাতার স্বাগতিক হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপের ফাইনালে এটাই কাতারের প্রথমবারের মত খেলার অভিজ্ঞতা হবে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের কোন দেশ হিসেবে কাতারেই প্রথম বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। তবে গ্রুপ-এ থেকে ইরান ও দক্ষিণ আফ্রিকা মূল পর্বে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে। তিনে থাকা সংযুক্ত আরব আমিরাত এবং চারে থাকা লেবাননের আশাও ভালোভাবেই টিকে আছে। ১২ দল এশিয়ার বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ হয়ে হোম-অ্যাওয়ে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলছে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। এরপর তৃতীয় স্থানে থাকা দলগুলো যাবে চতুর্থ রাউন্ডে।

উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান (কনকাকাফ) অঞ্চল থেকে ৩টি দল বাছাই পর্ব পেরিয়ে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। প্লে-অফ পেরিয়ে আসবে বাকি দল। এই অঞ্চলে এখন বাছাইয়ের তৃতীয় ও শেষ রাউন্ডের খেলা চলছে। প্রথম ৩টি জায়গা দখল করে আছে যথাক্রমে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। প্লে-অফের স্বপ্ন টিকিয়ে রেখেছে পানামা।

করোনা মহামারির কারণে ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্ব সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এই অঞ্চলের পুরো বাছাইপর্ব আগামী বছরের মার্চের জন্য নির্ধারণ করা হয়েছে। সবগুলো ম্যাচ হবে কাতারে। কিন্তু ওই অঞ্চলের ১১টি দলই তাতে অংশ নেবে কি না তা এখনও অনিশ্চিত। এই মহাদেশ থেকে ফেভারিট হিসেবে বাছাইপর্বে অংশ নিবে নিউজিল্যান্ড। অন্য দলগুলো হলো- সলোমন দ্বীপপুঞ্জ, নিউ কালেদোনিয়া, তাহিতি, ফিজি, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি, আমেরিকান সামোয়া, সামেয়া, টোঙ্গা এবং কুক দ্বীপপুঞ্জ।

দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে নাম নিশ্চিত হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ও টুর্নামেন্ট ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনার। ১২ ম্যাচে মাত্র একটি ড্র নিয়ে বাছাইপর্বে এখনো অপরাজিত আছে ব্রাজিল। এ পর্যন্ত রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের সব আসরেই খেলার যোগ্যতা অর্জন করেছে।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও বাছাইপর্বে ছিল দুর্দান্ত। অনেকটাই একচেটিয়া আধিপত্য দেখিয়ে ১০ ম্যাচে সম্ভাব্য ৩০ পয়েন্টের মধ্যে অপরাজিত ফ্রান্স ২৭ পয়েন্ট অর্জন করেছে। দলের তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পে ১৯৫৮ সালে জাস্ট ফনটেইনের পর প্রথম খেলোয়াড় হিসেবে বাছাইপর্বে এক ম্যাচে চার গোল করেছেন।

বাছাইপর্বে এ পর্যন্ত বেশ কিছু অঘটনও ঘটেছে। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে সুইজারল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচে ড্র করে প্লে-অফ খেলতে হচ্ছে। এছাড়া প্লে-অফে খেলার অন্য বড় দলগুলো হলো পর্তুগাল, সুইডেন, রাশিয়া। তাদের সঙ্গে আরও রয়েছে স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ওয়েলস, অস্ট্রিয়া, নর্থ মেসিডোনিয়া, পোল্যান্ড, তুরস্ক ও ইউক্রেন।

২০২২ সালের ১ এপ্রিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে । বাছাইপর্ব থেকে আসা ৩২টি দলকে ৮টি ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ করা হবে। এখনও বাকি রয়েছে ১৯টি জায়গা। এই জায়গাগুলোর জন্য লড়াই পরের বছর জুন পর্যন্ত চলবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,