editor
প্রকাশিত: 6:36 PM, November 21, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে সালিশবৈঠকে আশিক মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার জাউয়াবাজার ইউপির বানায়ত গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশিক উপজেলার জাউয়াবাজার ইউপির বানায়ত গ্রামে মৃত নুর আলীর ছেলে।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রশিকা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। আটক গৃহবধূ একই গ্রামের মনর আলীর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাছ শিকার করতে তালামারা নৌকার চাবি চাওয়ার অপরাধে প্রথম দফা হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয়পক্ষকে নিয়ে সালিশবৈঠকের আয়োজন করেন গ্রামবাসী। এ সালিশে অপর পক্ষের লোকজন আশিক মিয়ার মাথায় দা দিয়ে সবার সামনে কুপিয়ে আহত করে।
পরে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রশিকা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে।
এ ব্যাপারে ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, নৌকার চাবি চাইতে গিয়ে দা দিয়ে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা