editor
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
নারায়ণগঞ্জে হকার এবং অবৈধ পার্কিংবিরোধী অভিযান পরিচালনা করেছে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের আওতায় আজ শনিবার বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে অবৈধ দোকান ও বিভিন্ন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
আজ শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চলে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন জানান, এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ফুটপাত দখল হলেই অ্যাকশন। কোনো অযুহাতে ফুটপাতে হকার, হোন্ডা, গাড়ি কোনো জিনিস রাখা যাবে না।
অভিযানে অর্ধশতাধিক পুলিশ, ট্রাফিক পুলিশ ও ডিবি পুলিশের সদস্য অংশ নেন।
এ সময় ফুটপাত দখল করে বসানো অবৈধ অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়। এ ছাড়া ফুটপাতে পার্কিং করে রাখা মোটরসাইকেল ও সড়কের পাশে পার্কিং করে রাখা প্রাইভেটকারসহ গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়।
5 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
4 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
5 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
4 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
7 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
8 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
1 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।