editor
প্রকাশিত: 10:51 AM, October 10, 2020
বগুড়ার ধুনট উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলমের বিরুদ্ধে চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।
শনিবার সকালের দিকে ওই বিদ্যালয় চত্বর থেকে দুইটি ইউক্যালিপটাস, একটি নিম ও একটি আম গাছ কাটা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে গাছের কাটা অংশ জব্দ করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ফেরদৌদী বেগম।
জানা গেছে, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দীর্ঘদিন আগে বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়। সেখান থেকে শনিবার সকালে গাছগুলো কাটা হয়। এ সময় স্থানীয় লোকজন বাধা দেওয়ায় কাটা গাছের অংশগুলো বিদ্যালয় চত্বর থেকে অপসারণ করতে পারেনি সভাপতি। ফলে বিদ্যালয় চত্বরেই পাড়ে আছে গাছের কাটা অংশ।
এ বিষয় চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা আকতার বলেন, বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য সভাপতির পরামর্শে মরা গাছগুলো কাটা হয়েছে। এ বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও শহীদ মিনার নির্মাণের স্থানে গাছগুলো ছিল। ওই গাছগুলো না কাটলে উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে না। তাই বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্যই গাছগুলো কাটা হয়েছে। এ বিষয়ে সরকারিভাবে কোনো অনুমতি নেওয়া হয়নি।
ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) ফেরদৌসী বেগম বলেন, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি। তবে শহীদ মিনার নির্মাণ কাজের জন্য গাছগুলো কেটেছেন। সংবাদ পেয়ে গাছের কাটা অংশ জব্দ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে গাছের কাটা অংশ নিলাম ডাকের মাধ্যমে বিক্রয় করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট