editor
প্রকাশিত: 3:33 PM, November 22, 2021
অনলাইন ডেস্ক
২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। রোববার হারারেতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় এক সুংবাদই বটে। কারণ বেশ কিছুদিন ধরে কোনো জয়ের উল্লাসে মাততে পারছিল না দেশের ক্রীড়ামোদিরা।
বিশ্বকাপে টাইগারদের ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও হোয়াইটওয়াশের আশঙ্কায় মাহমুদউল্লাহ বাহিনী।
এমন পরিস্থিতিতে সেই পাকিস্তানের নারী দলের বিপক্ষে জয় বাড়তি আনন্দ দিতেই পারে।
অনেকের মতে, পুরুষ দল না পারলেও এবার বাঘিনীরা ঠিকই পারল। মুখ উজ্জ্বল করল দেশের।
আর সবার মতো সালমা-রুমানাদের সাফল্যমণ্ডিত জয়ে উচ্ছ্বসিত জাতীয় দলের অন্যতম তারকা মুশফিকুর রহিমও।
দেশের নারী দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন নিজের ফেসবুক পেজে।
লিখেছেন, ‘অভিনন্দন আমাদের জাতীয় নারী দলকে। নারী বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তানকে হারানোয়। আপনাদের পারফরম্যান্সে আমরা সত্যি গর্বিত।’
মুশফিকের সেই পোস্টের মন্তব্যের ঘরে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নারী দলের অন্যতম তারকা জাহনার আলম। লিখেছেন, ধন্যবাদ ভাইয়া।
প্রসঙ্গত, রোববার আগে ব্যাট করে নিদা দার (৮৭) ও আলিয়া রিয়াজের (৬১*) ফিফটিতে সাত উইকেট ২০১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল পাকিস্তান। বাংলাদেশের পক্ষে রিতু মনি ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট।
জবাবে রুমানা আহমেদের ৪৪ বলে ৫০* রানের দুর্দান্ত ইনিংসে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,