editor

প্রকাশিত: 11:08 AM, October 10, 2020

ধর্ষক আর পাকিস্তানি হানাদারদের মধ্যে তফাৎ নেই : নজরুল

ধর্ষক আর পাকিস্তানি হানাদারদের মধ্যে তফাৎ নেই : নজরুল

5

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে দেশ লাখ লাখ মানুষের রক্তে স্বাধীন হয়েছে। স্বাধীনতার জন্য মা-বোনদের ইজ্জত দিতে হয়েছে। আজকেও যখন স্বাধীন দেশে মা-বোনের ইজ্জত লুণ্ঠিত হয়, তখন আমরা কাকে দোষ দেব? যারা এখন এগুলো করছে তারা আর তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে কি তফাৎ আছে?

2

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৯০’র ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দীন জেহাদের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ক্ষমতাসীনরা স্বাধীনতা চেতনার কথা বলে। স্বাধীনতার কোন চেতনা দেশে এমন পরিস্থিতির সুযোগ সৃষ্টি করে দেয়, যে সময় কার্টুন বের হয়। যে যেখানেই যান খোঁজ নিয়ে দেখবেন- সেখানে ছাত্রলীগ আছে কিনা।

3

তিনি বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক। এমন বাংলাদেশের জন্য আমরা লড়াই করি নাই। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম, একটা মানবিক বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম, একটা সুখী-সমৃদ্ধ-শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম যেখান মানুষের অধিকার থাকবে, মানুষ নিশ্চিন্তে নির্ভিগ্নে জীবনযাপনের সুযোগ পাবে। আজকে সেটা সংকুচিত না, সেটাকে রুদ্ধ করে ফেলা হয়েছে। এই কারাগার, এই নিগড় থেকে মুক্তি পেতে হবে। আর সেই মুক্তির লড়াই শহীদ জেহাদ আমাদের আলোকবর্তিকা হোক, তার স্মৃতি আমাদের পথ দেখাবে।

4

তিনি বলেন, বছরের পর বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন, একদলীয় শাসন, নানা ধরনের এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরব বসন্ত। বহু দেশে বিরাট বিরাট পরিবর্তন ঘটে গেল; ভালো মন্দ বিভিন্ন রকম। অতি সম্প্রতি আমরা দেখছি, মিশরে জেনারেল সিসির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। বেলারুশে আন্দোলন চলছে, থাইল্যান্ডে জেনারেলের বিরুদ্ধে আন্দোলন চলছে।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলন আমাদের এখানেও হবে, হতে বাধ্য। কারণ মানুষের আকাঙ্ক্ষাকে জোর করে দমন করা যায় না, মানুষের প্রয়োজনকে অগ্রাহ্য করে দীর্ঘদিন টিকে থাকা যায় না। কিন্তু একটু সময় লাগে কখন? যদি সামরিক শাসন থাকে, যদি একনায়কতন্ত্র থাকে, যদি ফ্যাসিবাদ থাকে তাহলে সেখান থেকে মুক্ত হতে একটু সময় লাগে।

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন ১৯৯০ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান রিপন, খন্দকার লুৎফর রহমান, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, আসাদুজ্জামান আসাদ, নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

6

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

4   2 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
3