editor

প্রকাশিত: 4:36 PM, November 23, 2021

ফিফা বর্ষসেরার লড়াইয়ে রোনালদো-মেসি-নেইমার

ফিফা বর্ষসেরার লড়াইয়ে রোনালদো-মেসি-নেইমার

অনলাইন ডেস্ক
ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচনে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সোমবার নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা প্রকাশ করে। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্সের ভিত্তিতে ফিফার একটি বিশেষজ্ঞ প্যানেল এই তালিকা তৈরি করেছে। একই সঙ্গে বর্ষসেরা নারী ফুটবলারের সম্ভাব্য ১৩ জনের তালিকাও প্রকাশ করেছে ফিফা।

পুরুষ খেলোয়াড়ের তালিকায় স্বাভাবিকভাবেই আছেন কোপা জিতে আর্জেন্টিনার শিরোপা খরা কাটানোর নায়ক লিওনেল মেসি। তালিকায় আছেন সিআরসেভেন খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমারও। তাদের সঙ্গে বর্ষসেরার দৌড়ে আরও আছেন ইতালির জর্জিনহো, ‘গোলমেশিন’ খ্যাত রবের্ত লেভানদোভস্কি, ফরাসি প্লেমেকার কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমার মতো তারকারা।

সেরা হওয়ার সম্ভাবনার এই তালিকার ১১ খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে এগিয়ে মেসি। বার্সেলোনার হয়ে গেল মৌসুমটা দলীয় ব্যর্থতা থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যে বরাবরের মতোই উজ্জ্বল তিনি। একইভাবে জাতীয় দলের হয়েও ছিলেন অন্য যেকোনো সময়ের চেয়ে সফল। কারণ ব্রাজিলকে তাদের নিজেদের মাঠে হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। আর এই সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। পুরো কোপায় নিজে করেন চার গোল, অন্যকে দিয়ে করান পাঁচ গোল। তিনি এই পর্যন্ত রেকর্ড ছয়বার ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন।

দলীয় বড় সাফল্য না থাকলেও ব্যক্তিগত নৈপুণ্যে রোনালদোর গত মৌসুম ভালো কেটেছে। জুভেন্টাসের হয়ে ২০২০-২১ মৌসুমে সিরিএ লিগে সর্বোচ্চ ২৯ গোল করেন তিনি। এর মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গড়েছেন প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরিএ আসরের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।

এদিকে ক্লাব পর্যায়ে ভালো না খেললেও জাতীয় দলের হয়ে দারুণ সময় কাটিয়েছেন নেইমারও। কোপা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও পুরো আসরে তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। মেসির সঙ্গে যৌথভাবে জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে গত মৌসুমে দলগত সাফল্যের বিচারে সবার চেয়ে এগিয়ে আছেন জর্জিনহো। প্রিমিয়ার লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি চেলসি ও ইতালির হয়ে দারুণ একটা বছর কাটিয়েছেন। তাই তিনিও বর্ষসেরার দৌড়ে বেশ এগিয়ে। ইতোমধ্যে তিনি ২০২০-২১ মৌসুমের উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। কেউ কেউ পোলিশ তারকা লেভানদোভস্কিকেও বর্ষসেরা হওয়ার সমান দাবিদার মনে করছেন। জাতীয় দলের হয়ে তেমন কোনো অর্জন না থাকলেও ক্লাব পর্যায়ে দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফুটবলপ্রেমীরা ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন। পরে জানুয়ারির শুরুতে এর মধ্য থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। জানুয়ারির ১৭ তারিখে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী খেলোয়াড়ের নাম ঘোষণা হবে।

ফিফার প্রকাশ করা ১১ জনের তালিকা: করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), কেভিন ডে ব্রুইনে (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/জুভেন্টাস/ম্যানচেস্টার ইউনাইটেড), আর্লিং হলান্ড (নরওয়ে/বরুশিয়া ডর্টমুন্ড), জর্জিনহো (ইতালি/চেলসি), এনগোলো কান্তে (ফ্রান্স/চেলসি), রবের্ত লেভানদোভস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা/পিএসজি), নেইমার (ব্রাজিল/পিএসজি) ও মোহাম্মদ সালাহ (মিশর/লিভারপুল)।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,