editor
প্রকাশিত: 12:25 PM, October 10, 2020
এইচএসসির বিষয়ে সরকার আবারও বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, দেশ, জাতি ও মেধাবীদের স্বার্থে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার বিষয়ে সরকার আবারো বিবেচনা করতে পারে।
আজ শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে কুষ্টিয়া জেলা সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, যেখানে সব কিছুই খুলে দেওয়া হয়েছে সেখানে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া যেতে পারে।
জাপা চেয়ারম্যান বলেন, দেশে ধর্ষণ, নারী নির্যাতন এবং নারীর প্রতি সহিংসতা লজ্জাজনক অবস্থায় পৌঁছেছে। দেশ থেকে ধর্ষণ বিদায় করতে বিদ্যমান আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করতে হবে। ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে স্বল্প সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ এসিড সন্ত্রাস রোধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলেন। তখন দ্রুত বিচার সম্পন্নের পর রায় কার্যকর করায় দেশ থেকে এসিড সন্ত্রাস দূর হয়েছিল। বর্তমান পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করলেই লজ্জাজনক এ পরিস্থিতি থেকে রেহাই মিলবে।
প্রেসিডিয়াম সদস্য এবং খুলনা বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় আরো বক্তৃতা করেন জাপার কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট