editor
প্রকাশিত: 7:31 PM, November 23, 2021
অনলাইন ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, আল্লাহর রহমতে ও জাতির সমর্থনে আমরা অর্থনৈতিক যুদ্ধে বিজয়ী হব, যেভাবে দেশকে সব ধরনের ফাঁদ ও দুর্যোগ থেকে মুক্ত করেছি।
সোমবার তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের।
এরদোগান বলেন, উচ্চ সুদ এবং নিম্ন বিনিময় হারের ‘দুষ্ট চক্র’-এর পরিবর্তে সরকার বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানিমুখী অর্থনৈতিক নীতি প্রণয়নের মাধ্যমে সঠিক কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি কৃষ্ণসাগরে আবিষ্কৃত গ্যাস রিজার্ভ থেকে গ্যাস উত্তোলন করা হলে দেশের জ্বালানি সংকট অনেকটাই দূর হবে। যে খাতে বেশি বৈদেশিক মুদ্রা খরচ হয়।
সম্প্রতি ১৩৫ বিলিয়ন ঘনমিটারের একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পর বর্তমানে তুরস্কের গ্যাসের রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে ৫৪০ বিলিয়ন ঘনমিটার। গত বছর তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ কৃষ্ণসাগরের পশ্চিমাঞ্চলে ৪০৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল। এটি ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার।
এদিকে তুরস্কের দুর্যোগপ্রবণ এলাকা ইজমির প্রদেশে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে জানান এরদোগান।
তুরস্কের ইজমির প্রদেশে গত বছরের নভেম্বরে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১১ জন নিহত হয়েছিলেন। এতে আহত হয়েছিলেন ১ হাজারের বেশি মানুষ।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা অন্যান্য দুর্যোগপ্রবণ এলাকার মতো ইজমিরেও ঘর তৈরি করেছি। ইতোমধ্যে ৭৪১টি স্থাপনা তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫৯৬টি ঘর ও ১৪৫টি দোকান। বাকিগুলো দ্রুত তৈরি করার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট