editor
প্রকাশিত: 1:17 PM, October 10, 2020
নাটোর শহরের হরিশপুর এলাকায় এক প্রতিবন্ধীকে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে সাবেক এক পুলিশ সদস্যেসহ তার পরিবারের বিরুদ্ধে। শিশুরা ক্রিকেট খেলার সময় একটি বল ওই পুলিশ সদস্যের বাড়ির মধ্যে পড়ে। এ সময় প্রতিবন্ধী শিশু জাবেদ বলটি আনার জন্য ওই বাড়িতে গেলে সাবেক পুলিশ সদস্য ও তার পরিবারের সদস্যরা বেঁধে তাকে মারধর করতে শুরু করে। এতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বাড়িটি ঘিরে ফেললে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আজ দুপুরে শহরের হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুরে কয়েকজন শিশু ক্রিকেট খেলার সময় একটি বল পুলিশের সাবেক সদস্য হাবিবুর রহমানের বাড়িতে পড়ে। এ সময় প্রতিবন্ধী শিশু জাবেদ বলটি আনতে গেলে সাবেক পুলিশ সদস্য হাবিবুর, তার স্ত্রী শাহানাজ ও শ্যালক মাহফুজ প্রতিবন্ধী শিশুটিকে বেঁধে মারধর শুরু করে। বিষয়টি টের পেয়ে ক্ষুদ্ধ এলাকবাসী ওই বাড়িটি ঘিরে ফেলে। এ সময় সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে জনরোষ থেকে বাঁচতে অভিযুক্তরা দ্রুত পুলিশ ভ্যানে উঠে আত্মরক্ষা করে।
এ বিষয়ে হাবিবুর রহমান শিশুটিকে বেঁধে রাখার কথা স্বীকার করলেও নির্যাতন করার কথা অস্বীকার করেন। অপরদিকে সেখানে উপস্থিত থানার পুলিশ সদস্যরা কোনো মন্তব্য করেননি।
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
2 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে