editor
প্রকাশিত: 3:09 PM, November 24, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ভিকটিমের পিতা ৬ জনকে আসামী করে নারী ও শিশু দমন আইনে এই মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের জাকির হোসেন অরফে ক্বারি মিয়ার ছেলে মাহমুদুল হাসান নাঈম (২০) এবং তার সহযোগী পাশ্ববর্তী বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের হাবিবুর রহমানের ছেলে অনিক মিয়া (২৩), একই গ্রামের কালা মিয়ার ছেলে আকিক মিয়া (২১), মাজু মিয়ার ছেলে আবুল হোসেন (২২), দুলাল মিয়ার ছেলে মিলন মিয়া (২১) এবং মোল্লাপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (২৩)। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনায় আটককৃত প্রধান আসামী মাহমুদুল হাসান নাঈমকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বাদাঘাট সরকারী কলেজ পরীক্ষার সেন্টারে এবারের এসএসসি পরীক্ষা দিতে যায় এক ছাত্রী। পৌরনীতি পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে সকাল পৌনে ১১টার দিকে মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জাকির হোসেন অরফে ক্বারীর মিয়ার ছেলে মাহমুদুল হাসান নাঈম এসএসসি পরীক্ষার্থীকে ঝাপটে ধরে এবং জোরপূর্বক অটোরিকশায় মধ্যে তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে। এসময় ছাত্রী চিৎকার দিলে তার সহপাঠি সহ পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং নাঈমকে আটক করে। পরে এসএসসি পরীক্ষা কের্ন্দের দায়িত্বরত পুলিশের হাতে ছাত্রীর সহপাঠি ও পথচারীরা নাঈমকে তুলে দেয়।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ ঘটনায় ভিকটিমের পিতা ৬জনকে আসামী করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটককৃত নাঈমকে গ্রেপ্তার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগি পলাতক ৫ আসামীকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।