editor
প্রকাশিত: 4:32 PM, November 25, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জে সর্বোচ্চ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন দিলশাদ বেগম চৌধুরী। এ নিয়ে চতুর্থবারের মতো সর্বোচ্চ করদাতা নির্বাচিত হলেন তিনি।
বুধবার সুনামগঞ্জ কর অফিসে সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি ও তরুণ করদাতাদের পুরস্কার বিতরণ করে কর অফিস। এ সময় জেলার সাতজন সর্বোচ্চ করদাতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জ কর অফিসের অতিরিক্ত সহকারী কর কমিশনার সালেহ আহম্মেদ ও ছাতক কর অফিসের অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. ফকরুজ্জামান।
২০২০-২১ বর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন করদাতা নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন দিলশাদ বেগম চৌধুরী। তিনি ৫১ লাখ ৮১ হাজার টাকা কর প্রদান করেছেন। এ ছাড়া একই ক্যাটাগরিতে মো. সাদেকুর রহমান ও অমল কান্তি চৌধুরী সর্বোচ্চ করদাতা নির্বাচিত হন। তারা পর্যায়ক্রমে ৩২ লাখ ৯৩ হাজার ও ৩১ লাখ ৯৬ হাজার টাকা কর দিয়েছেন সরকারকে।
সর্বোচ্চ মহিলা কর প্রদানকারী হয়েছেন মোসাম্মৎ ছাইদা বানু, তিনি ৪ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেছেন ৪০ বছরের নিচে তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন মো. জহিরুল ইসলাম। তিনি ২৩ লাখ ৫৬ হাজার টাকা কর প্রদান করেছেন।
এ ছাড়া দীর্ঘমেয়াদি কর প্রদানকারী হিসেবে দুজন নির্বাচিত হয়েছেন। তাদের একজন হলেন প্রজেশ পাল চৌধুরী। তিনি ২ লাখ ২৫ হাজার টাকা কর প্রদান করেছেন। অন্যজন মলয় ভূষণ রায়। তিনি ৫৭ হাজার টাকা কর প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রত্না সাহা, সাবেক সাধারণ সম্পাদক একেএম মহিম, সুনামগঞ্জ কর পরিদর্শক ছালাহ উদ্দিন, ছাতক কর পরিদর্শক বাবুল কান্তি দাশ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।