editor
প্রকাশিত: 6:31 PM, November 26, 2021
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। ৪৯ রানে প্রথম সারির ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা। সকালের এমন স্কোর দেখে অনেকেই মনে করেছেন হয়তো একশ রানের আগেই অলআউট হয়ে যেতে পারে বাংলাদেশ দল।
দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকু রহিম ও লিটন কুমার দাস। ছয়ে ব্যাটিংয়ে নামা লিটন দাসকে সঙ্গে নিয়ে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মুশফিক। তাদের এই জুটিতেই শুরুর হতাশা কাটিয়ে ভালোভাবে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। ১১৩ ও ৮২ রানে অপরাজিত আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। লিটন নিজের ছয় বছরের ক্যারিয়ারে ২৬তম টেস্টে এসে এই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন।
অন্যদিকে মুশফিকুর রহিম নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পথেই আছেন। শনিবার দ্বিতীয় দিনে আর মাত্র ১৮ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ১৬তম সেঞ্চুরি পেয়ে যাবেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৫৩/৪ (লিটন দাস ১১৩*, মুশফিকুর রহিম ৮২*, সাদমান ইসলাম ১৪, সাইফ হাসান ১৪, নাজমুল হোসেন শান্ত ১৪, মুমিনুল হক ৬)।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,