editor
প্রকাশিত: 4:53 PM, November 27, 2021
অনলাইন ডেস্ক
সাম্প্রতিক সময়ে তো হাসতে একদমই ভুলে গিয়েছিলেন লিটন দাস। সেটাই স্বাভাবিক টি-টোয়েন্টিতে তার ব্যাট ছিল মলিন।
তবে শুক্রবার চট্টগ্রামের সাগরিকায় হাসলেন। সেটাও স্বাভাবিকই। তার ব্যাট কথা বলেছে টেস্ট ফরম্যাটে। পাকিস্তানের মতো দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। নিজের জাত আরেকবার বুঝিয়ে দেওয়ার ইনিংস।
লিটনের হাসি আরো চওড়া হওয়ার কথা। সমালোচকদের কড়া জবাব দিলেন ব্যাট হাতে। তার ওপর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
২৫টি টেস্ট খেলে সেঞ্চুরি ছিল না একটিও। সবশেষ টেস্টে কাটা পড়েন ৯৫ রানে। এবার নার্ভাস নাইন্টিজে আটকা পড়লেন না।
১১ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৩৩ বলে ১১৪ রান করলেন লিটন। এমন অনবদ্য ইনিংসের পর জানা গেল লিটন দাস ছাড়িয়ে গেছেন বর্তমান সময়ের দুই সেরা ব্যাটার বাবার আজম ও বিরাট কোহলিকে।
চলতি বছরে টেস্ট ফরম্যাটে পাকিস্তান ও ভারতের দুই অধিনায়ক থেকেও লিটনের রেকর্ড ভালো।
পরিসংখ্যান বলছে, চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পর ২০২১ সালে ৯টি ইনিংসে লিটনের মোট সংগ্রহ ৪৮৩ রান। ব্যাটিং গড় ৬০.৩৭ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১১৩ রানের।
অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এই এক বর্ষে খেলেছেন লিটনের চেয়ে একটি বেশি ইনিংস। টেস্টে ১০ ইনিংসে তার মোট সংগ্রহ ৩১৭ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৭ রানের।
কোহলিকেও পেছনে ফেলেছেন লিটন। ২০২১ সালে কোহলি ১৫টি টেস্ট ইনিংসে ৪৪৭ রান সংগ্রহ করেছেন। ব্যাটিং গড় ২৯.৮০। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭২ রানের।
সেই নিরিখে বলাই যায় যে চলতি বছরে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ককে টেক্কা দিয়েছেন লিটন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,