editor
প্রকাশিত: 2:10 PM, November 28, 2021
অনলাইন ডেস্ক
দারুণ শুরুর পর মাঝে খেই হারানো যেনো ‘অভ্যাসে’ পরিণত বার্সেলোনার। স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষেও একই পারফরমেন্স কাতালান ক্লাবটির। তবে নিজেদের সামলে ঘুরে দাঁড়িয়েছে তারা। ভিয়ারিয়ালকে হারিয়েছে ৩-১ গোলে। প্রতিপক্ষের মাঠে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে প্রথমে লিড নেয় বার্সেলোনা। স্যামুয়েলের গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। মেম্ফিস ডিপাই আবারো এগিয়ে দেয়ার পর ম্যাচের যোগ করা সময়ে সফল স্পটকিক থেকে গোল করেন ফিলিপে কুতিনহো।
চলমান মৌসুমে পারফরমেন্সের ধারাবাহিকতা নেই বার্সেলোনার। টানা ব্যর্থতায় রোনাল্ড কোম্যানকে সরিয়ে জাভি হার্নান্দেজকে কোচের চেয়ারে বসিয়েছে কাতালানরা।
বার্সার এই কিংবদন্তি মিডফিল্ডার দায়িত্ব নিয়ে টানা দুই লীগ ম্যাচে জয় এনে দিয়েছেন। চলমান মৌসুমে প্রথমবার টানা দুই লীগ ম্যাচ জিতলো বার্সা। প্রতিপক্ষের মাঠে জয়ের স্বাদ ভুলতে বসেছিল কাতালানরা। কষ্টার্জিত জয়টি চলমান মৌসুমে প্রতিপক্ষের মাঠে প্রথম।
লা লিগায় ১৪ ম্যাচে মাত্র ষষ্ঠ জয় পেলো বার্সেলোনা। ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে তারা। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা রিয়াল সোসিয়েদাদ ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে চারে (২৬ পয়েন্ট)।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,