editor
প্রকাশিত: 3:02 PM, November 30, 2021
নিজস্ব প্রতিবেদক
অবশেষে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিয়েছেন লিওনেল মেসি। তবে এবারের পুরস্কার হাতে পেয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের দাবি, গত ২০২০ সালের ব্যালন ডি’অরটা রবার্ট লেভানদোভস্কিকে দেওয়া উচিত ছিল।
সোমবার রাতে প্যারিসে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির হাতে এবারের বর্ষসেরার পুরস্কারটি তুলে দেয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে সপ্তম ব্যালন ডি’অর গ্রহণ করার পর যাকে হারিয়ে পুরস্কার জিতেছেন সেই লেভানদোভস্কির প্রশংসায় পঞ্চমুখ হন মেসি।
অডিটোরিয়ামের দর্শকসারিতে পাশাপাশি বসে ছিলেন মেসি ও লেভানদোভস্কি। যখন বর্ষসেরার নাম ঘোষণার সময় এলো দুজনের মুখেই চাপা উৎকণ্ঠ স্পষ্ট হয়ে পড়ে। এরপর উপস্থাপক যখন মেসির নাম ঘোষণা করেন, বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকের মুখে তখন রাজ্যের অন্ধকার। তবে মঞ্চে উঠে তার সেই অন্ধকার কিছুটা হলেও দূর করে দেন পিএসজি ফরোয়ার্ড।
এবার দ্বিতীয় স্থানে থেকে শেষ করা লেভানদোভস্কি ২০১৯-২০ মৌসুমে ৫৫, ২০২০-২০২১ মৌসুমে ৪৮ এবং চলতি মৌসুমে সব মিলিয়ে ২৫ গোল করেছেন। অবিশ্বাস্য ফর্মে থাকা এই স্ট্রাইকারের হাতেই যে ২০২০ ব্যালন ডি’অর উঠবে, তা একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু করোনা ভাইরাস মহামারি সঙ্গে ভেস্তে দেয়। ফলে ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরা হওয়ার সুযোগ হাতছাড়া হয় তার। তবে এবারও তিনি বড় দাবিদার ছিলেন। কিন্তু এবার মেসির কারণে দ্বিতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। অবশ্য প্রথমবারের মতো প্রবর্তিত বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন।
মঞ্চে দাঁড়িয়ে লেভানদোভস্কি সম্পর্কে মেসি বলেন, ‘তোমার (লেভানদোভস্কি) সঙ্গে লড়াই করা সত্যিই অনেক সম্মানের। সবাই জানে এবং আমরা প্রত্যেকে মানি, গত বছর তুমিই ছিলে এই পুরস্কারের একমাত্র দাবিদার। আমি মনে করি ফ্রান্স ফুটবলের উচিত তোমাকে তোমার ২০২০ সালের ব্যালন ডি’অর দিয়ে দেওয়া। এটা তোমার ঘরে থাকা উচিত। লেভানদোভস্কি দারুণ একটি বছর কাটিয়েছে। বছরের পর বছর নিজেকে নতুন উচ্চতায় তুলেছে এবং দেখিয়েছে সে কতটা ভালো একজন স্ট্রাইকার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,