editor
প্রকাশিত: 5:00 PM, November 30, 2021
অনলাইন ডেস্ক
ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। তার চেয়ে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় হয়েছেন রবার্ট লেভানদোভস্কি।
বাকিরা তাদের দুজনের চেয়ে অনেক পিছিয়ে।
সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে এবারের ব্যালন ডি’অর গ্রহণ করেন মেসি।
ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কারজয়ী নির্বাচনে একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়। ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের ভোটে ৩০ শীর্ষ ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এরপর সেখান থেকে ৫০ জন সাংবাদিক সেরা পাঁচ খেলোয়াড় নির্বাচন করেন। প্রত্যেক সাংবাদিক পাঁচজন খেলোয়াড়কে ক্রমানুসারে ভোট দিতে পারেন। যে খেলোয়াড়কে প্রথমে রাখা হয়, সেই খেলোয়াড় পাবেন ৬ পয়েন্ট। এভাবে ক্রমানুসারে ওই সাংবাদিকের তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ফুটবলার পাবেন যথাক্রমে ৪, ৩, ২ ও ১ পয়েন্ট।
৫০ জন নির্বাচিত সাংবাদিকের মোট ভোট থেকে হিসাব করা হয় কোন খেলোয়াড় মোট কত পয়েন্ট পেয়েছেন। যার প্রাপ্ত পয়েন্ট বেশি হয়, তার হাতেই উঠে ব্যালন ডি’অর। এবার সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন মেসি। তাই তার হাতেই উঠেছে ব্যালন ডি’অর। আর্জেন্টাইন এই তারকার পয়েন্ট ৬১৩। দ্বিতীয় স্থানে থাকা লেভানদোভস্কি পেয়েছেন ৫৮০ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা জর্জিনহো ৪৬০ পয়েন্ট পেয়েছেন। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার পয়েন্ট ২৩৯, পাঁচে থাকা এনগ্লোলো কান্তে পেয়তেছেন ১৮৬ পয়েন্ট এবং ক্রিস্টিয়ানো রোনালদো ১৭৮ পয়েন্ট নিয়ে আছেন ছয়ে।
এবারের ব্যালন ডি’অরে কে কত পয়েন্ট পেলেন (সেরা ২০):
১) লিওনেল মেসি: ৬১৩ পয়েন্ট
২) রবার্ট লেভানদোভস্কি: ৫৮০ পয়েন্ট
৩) জর্জিনহো: ৪৬০ পয়েন্ট
৪) করিম বেনজেমা: ২৩৯ পয়েন্ট
৫) এনগোলো কান্তে: ১৮৬ পয়েন্ট
৬) ক্রিস্টিয়ানো রোনালদো: ১৭৮ পয়েন্ট
৭) মোহামেদ সালাহ: ১২১ পয়েন্ট
৮) কেভিন ডি ব্রুইনা: ৭৩ পয়েন্ট
৯) কিলিয়ান এমবাপ্পে: ৫১ পয়েন্ট
১০) জিয়ানলুইজি ডোন্নারুম্মা: ৩৬ পয়েন্ট
১১) আর্লিং হালান্ড: ৩৩ পয়েন্ট
১২) রোমেলু লুকাকু: ২৬ পয়েন্ট
১৩) জর্জো কিয়েল্লিনি: ২৬ পয়েন্ট
১৪) লিওনার্দো বোনুচ্চি: ১৮ পয়েন্ট
১৫) রাহিম স্টার্লিং: ১০ পয়েন্ট
১৬) নেইমার: ৯ পয়েন্ট
১৭) লুইস সুয়ারেস: ৮ পয়েন্ট
১৮) সিমোন কায়ের: ৮ পয়েন্ট
১৯) মেসন মাউন্ট: ৭ পয়েন্ট
২০) রিয়াদ মাহরেজ: ৭ পয়েন্ট
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,