editor

প্রকাশিত: 5:30 PM, November 30, 2021

নামাজে কুরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত

নামাজে কুরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত

অনলাইন ডেস্ক
নামাজ ইসলামের প্রধান ইবাদত। আবার কুরআন তেলাওয়াতও ফজিলতপূর্ণ ইবাদত। আর নামাজে কুরআন তেলাওয়াত করা আরো বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজে কুরআন পড়ার গুরুত্ব ও ফজিলতের বিষয়টি হাদিসের একাধিক বর্ণনায় ওঠে এসেছে।

এমনিতে শুধু কুরআন তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। হাদিসে পাকে এসেছে-
১. হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কিতাব (কুরআন) থেকে একটি অক্ষর পড়বে, সে একটি কল্যাণ লাভ করবে। আর এ কল্যাণ ১০ গুণ পর্যন্ত বর্ধিত হয়। আমি বলছি না যে, ‘আলিফ-লাম-মীম’ একটি অক্ষর; বরং আফিল- একটি অক্ষর; লাম- একটি অক্ষর; মীম- একটি অক্ষর।’ (তিরমিজি)

২. হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কুরআন যার নিত্যসঙ্গী; তাকে (কুরআনের এ সহচরকে) বলা হবে- (কুরআন) পাঠ কর আর ওপরে ওঠো। ধীরস্থিরভাবে পাঠ কর, যেভাবে ধীরস্থিরভাবে দুনিয়াতে পাঠ করতে; তুমি সর্বশেষ যে আয়াতটি পাঠ করবে; সেটিই হবে তোমার আবাস।’ (আবু দাউদ)

তবে নামাজে কুরআন পাঠের ফজিলত কী?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের একাধিক বর্ণনায় নামাজে কুরআন পড়ার গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন। তাহলো-
১. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমাদের কেউ কি পছন্দ করে যে, সে তার পরিবারের কাছে ফিরে এসে দেখবে- তার তিনটি বড় আকারের নাদুস-নুদুস গর্ভবর্তী (অতি মূল্যবান মরুভূমির জাহাজখ্যাত) উষ্ট্রী আছে? আমরা বলি- ‘হ্যাঁ’ আমরা দেখতে চাই।’
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাহলে তোমাদের কেউ যদি নামাজে তিনটি (কুরআনের) আয়াত পাঠ করে; তবে তা হবে তার জন্য তিনটি বড় আকারের নাদুস-নুদুস গর্ভবর্তী উষ্ট্রীর চেয়েও উত্তম।’ (মুসলিম)

২. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এ ফরজ নামাজগুলো সঠিকভাবে আদায় করবে; গাফেলদের তালিকায় তার নাম লেখা হবে না। আর যে ব্যক্তি এক রাতে ১০০ (একশ’) আয়াত পাঠ করবে; গাফেলদের তালিকায় তার নাম লেখা হবে না অথবা তার নাম লেখা হবে বিনয়ী লোকদের তালিকায়।’ (ইবনে খুজায়মা,মুসতাদরেকে হাকেম)

৩. হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি (রাতের) নামাজে দাঁড়িয়ে ১০ আয়াত পাঠ করবে; গাফেলদের তালিকায় তার নাম লেখা হবে না। আর যে ব্যক্তি (রাতের) নামাজে দাঁড়িয়ে ১০০ আয়াত পাঠ করবে; তার নাম লেখা হবে বিনয়ী লোকদের তালিকায়। আর যে ব্যক্তি (রাতের) নামাজে দাঁড়িয়ে ১ হাজার আয়াত পড়বে; তার নাম লেখা হবে বিপুল সাওয়াবের অধিকারী লোকদের তালিকায়।’ (আবু দাউদ)

৪. হজরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এক রাকাআতে (কুরআনের) একশ’ আয়াত পাঠ করবে; তার আমল নামাজ এক রাত আল্লাহর সামনে বিনীত থাকার সাওয়াব লেখা হবে।’ (মুসনাদে আহমাদ)

নামাজে কুরআন তেলাওয়াত আল্লাহর নৈকট্য অর্জনের কার্যকারী আমল। যে আমলের কারণে বান্দা আল্লাহর দফতরে বিনয়ীর মর্যাদা পায়।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, নামাজে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা। দীর্ঘ বা লম্বা কেরাতে নামাজ পড়া। বিশেষ করে রাতের নফল নামাজে কুরআনুল কারিমের বেশি বেশি আয়াত তেলাওয়াত করা। এর বিনিময়ে হাদিসে ঘোষিত ফজিলত পাওয়ার চেষ্টা করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফরজ কিংবা নফল নামাজে বেশি বেশি আয়াত তেলাওয়াত করার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদা লাভের তাওফিক দান করুন। আমিন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,