editor
প্রকাশিত: 4:42 PM, December 1, 2021
অনলাইন ডেস্ক
দল হারলেও চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স ছিল লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের। দুজনেই পেলেন ভালো পারফরম্যান্সের পুরস্কার।
আইসিসি ভারত-নিউজিল্যান্ড, শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-পাকিস্তান টেস্টের পারফরম্যান্স বিবেচনায় র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশের কিপার-ব্যাটার লিটন এগিয়েছেন ২৪ ধাপ আর মুশফিক স্থান পেয়েছেন ২০-এর মধ্যে।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের রান ১১৪। দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৯ রান। তার এ পারফরম্যান্সের কারণে ২৪ ধাপ এগিয়ে লিটন এখন উঠে এসেছেন ৩১ নম্বরে।
অন্যদিকে প্রথম ইনিংসে মুশফিকের রান ছিল ৯১। দ্বিতীয় ইনিংসে হাসান আলির বলে বোল্ড হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ১৬ রান। বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে রয়েছেন ১৯ নম্বরে।
সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন জো রুট।
প্রথম টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন তাইজুল ইসলাম।
র্যাংকিংয়ে এগিয়েছেন ৩ ধাপ। এ স্পিনার এখন আছেন ২৩ নম্বরে। বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন পেট কামিন্স।
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন জেসন হোল্ডার। এ তালিকায় সাকিবের অবস্থান পাঁচে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,