editor
প্রকাশিত: 6:17 PM, December 5, 2021
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই স্কোয়াড ঘোষণা করে।
ঘোষিত স্কোয়াডে আছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি ছুটি চেয়েছিলেন বলে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন রটেছিল। এছাড়াও ঢাকা টেস্টের স্কোয়াডে থাকা নাঈম শেখ অভিষেকের প্রতীক্ষা নিয়ে যাবেন নিউজিল্যান্ড সফরে। পাকিস্তান সিরিজে অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয়ও যাবেন নিউজিল্যান্ডে।
ঢাকা টেস্টের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে জায়গা হয়নি শুধু সাইফ হাসান ও রেজাউর রহমান রাজার। সাইফ টাইফয়েডে আক্রান্ত হয়ে জৈব সুরক্ষার বাইরে চলে গেলেও রাজা চট্টগ্রাম ও ঢাকা টেস্টের স্কোয়াডে ছিলেন ফিট হিসেবেই। যদিও পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের কোনো ম্যাচেই একাদশে সুযোগ হয়নি।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,