editor
প্রকাশিত: 8:02 PM, December 5, 2021
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ বলেন, মানুষে-মানুষে হিংসা-বিদ্বেষ দূরীভূত করে পরস্পর মুহাব্বাত তৈরিতে ইসলাম আমাদেরকে সুমহান শিক্ষা দিয়েছে। মানবতার সুমহান পথপ্রদর্শক মহানবী (সা.) আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বয়সে বড়দের আমরা যেন সম্মান করি, বয়সে ছোটদের আমরা যেন স্নেহের বাঁধনে বেঁধে রাখি; কারো সফলতায় আমাদের মনকে যেন খুশি রাখি, কারও ব্যর্থতায় আমরা যেন হই সমব্যথী; আমরা যেন অহংকারী না হই, প্রতিবেশী-স্বজন-দুঃখী মানুষের প্রতি আমরা যেন হই যত্নশীল ও উদার। ইসলামের সুমহান এই শিক্ষাগুলো মানুষে-মানুষে ভেদাভেদ দূর করে সহানুভূতিশীল সমাজ গঠনে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে।
যুগে যুগে ওলী-আউলিয়াদের মাধ্যমে ইসলামের সুমহান এই শিক্ষাগুলো সমাজ-সভ্যতা, লোকে-লোকান্তরে দীপ্তিমান তারকারাজির মতো বিচ্ছুরিত হয়েছে। তাঁরা মানুষে-মানুষে ভেদাভেদ দূর করে সমতা ও সাম্যের সমাজ গঠনে মানুষের মাঝে এই আদর্শগুলোকে প্রচার করে গেছেন এবং এখনো এই কার্যক্রমগুলো চলমান। আল্লামা ফুলতলী ছাহেব (র.) ইসলামের এই সুমহান শিক্ষাগুলোকে জীবনভর মাহফিলে মাহফিলে নসীহাতরূপে প্রচার করে গেছেন। ইসলামী আদর্শে উজ্জীবিত সংগঠন তালামীযে ইসলামিয়াও আদর্শ সমাজ গঠনে ইসলামের সুমহান এই শিক্ষাগুলোকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নে আন্তরিক ও বদ্ধপরিকর।
৪ ডিসেম্বর, বিকেলে হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর (পূর্ব) উপজেলা শাখা আয়োজিত ‘সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি জাকির আহমদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেজু কোরেশী’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রশিক্ষকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
এতে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, হবিগঞ্জ জেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী ও জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান।
শাখা সাংগঠনিক সম্পাদক জামান আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গণি সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য কাওছার হামিদ সাজু, সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জগন্নাথপুর পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, সহ-সভাপতি মাওলানা মিজান আহমদ, সংগঠনের সুনামগঞ্জ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহ আলম, সহ-প্রচার সম্পাদক সালেহ আহমদ ছালিক, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম ও শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, জুবায়ের আহমদ, মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক শাহেদ আবেদীন, সহ-প্রচার সম্পাদক হোসাইন আহমদ রোকন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,