editor
প্রকাশিত: 9:17 PM, December 8, 2021

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের রাস্তায় পার্ক নির্মাণের নিন্দা ইসলামী ঐক্যজোটের
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব দিকের প্রবেশপথে পার্ক নির্মাণের ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছে ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দ।
বুধবার (৮ ডিসেম্বর) এক যুক্ত বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকীব এডভোকেট ও মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান বলেন, জাতীয় মসজিদকে আরও উন্নত ও আধুনিক করতে উদ্যোগ না গ্রহণ করে উল্টো মসজিদে প্রবেশের রাস্তা বন্ধ করে পার্ক তৈরির চেষ্টা করা জাতির সাথে বেঈমানী করার শামিল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম শুধু বাংলাদেশেরই ঐতিহ্য নয়, বরং সারা বিশ্বের মুসলিম উম্মাহর একটি অন্যতম প্রতীক।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকারকে এখনই জাতীয় মসজিদের সম্মান তথা কোটি কোটি মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি প্রকাশের কেন্দ্রবিন্দুর ভালোবাসা রক্ষায় হটকারী সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। অন্যথায় সাধারণ জনগণের ক্ষোভের কারণে অনভিপ্রেত পরিস্থিতির দায় সরকার এড়াতে পারবে না। বক্তারা বায়তুল মোকাররমের সৌন্দর্য, পবিত্রতা রক্ষা করা এবং মুসল্লিদের রাস্তার ওপর পার্ক নির্মাণ কাজে জড়িত কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,