editor
প্রকাশিত: 10:09 PM, December 8, 2021

কর্মী প্রেরণে বাংলাদেশ-বসনিয়া সমঝোতা আলোচনায়
ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণে বসনিয়ার সঙ্গে সমঝোতা সইয়ের বিষয়ে আলোচনা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বসনিয়ার রাষ্ট্রদূত মোহাম্মেদ সেনজিক এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। বুধবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দপ্তরে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের, বসনিয়া দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ তানিম হাসান প্রমুখ।
বৈঠকে তাঁরা বসনিয়ার শ্রমবাজার পরিস্থিতি এবং বসনিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ থেকে বসনিয়ায় কর্মী প্রেরণ বিষয়ে একটি সমঝোতা সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী যে কোনো অনিয়মতান্ত্রিক অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরেন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ