editor
প্রকাশিত: 12:10 PM, December 9, 2021
স্পোর্টস ডেস্ক :: পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক হোম সিরিজ শেষে গভীর রাতেই দেশ ছেড়েছেন বাংলাদেশ টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। রাত একটায় বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন টাইগাররা।
করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তারের মধ্য দিয়েই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে স্বাস্থ্য নিরাপত্তায় কোনো প্রকার ছাড় দিতে রাজি নয় তাসমান পাড়ের দেশটি।
আগামী জানুয়ারির ৫ তারিখ ওভালে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৩ জানুয়ারি ক্রাইস্টচার্সের হেগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
গত ৪ ডিসেম্বর দুই টেস্টের জন্য ১৮ জনের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে দলে রাখা হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে পারিবারিক কারণ দেখিয়ে নিজেকে দল থেকে সরিয়ে নেন সাকিব। তাই শেষ মুহূর্তে সাকিবের জায়গায় দলে নেয়া হয়েছে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা ফজলে রাব্বিকে।
এদিকে টি-টোয়েন্ট ও টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ জেতা পাকিস্তান বাংলাদেশ ছাড়বে বৃহস্পতিবার সকাল ১০টায়। বাংলাদেশের দলের মত তাদের যাত্রাও দুবাই হয়ে।
বাংলাদেশ দল
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম।
ডিএসএস / ৯ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,