editor

প্রকাশিত: 11:22 PM, December 9, 2021

ম্যানইউয়ের জার্সিতে খেলে পাকিস্তানি বংশোদ্ভুত জিদানের ইতিহাস

ম্যানইউয়ের জার্সিতে খেলে পাকিস্তানি বংশোদ্ভুত জিদানের ইতিহাস

ম্যানইউয়ের জার্সিতে খেলে পাকিস্তানি বংশোদ্ভুত জিদানের ইতিহাস

ডেস্ক রিপোর্ট
প্রথম ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলে ইতিহাস গড়েছেন পাকিস্তানি বংশোদ্ভুত মিডফিল্ডার জিদান ইকবাল।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গতকাল বুধবার রাতে ইয়ং বয়েজের মুখোমুখি হয়েছিল ম্যানইউ।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের ৮৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ম্যানইউর অ্যাকাডেমি থেকে উঠে আসা ১৮ বছর বয়সী জিদান। ম্যাচটি অবশ্য ১-১ গোলে ড্র হয়।

আগেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়ায় রেড ডেভিলদের নতুন অন্তর্র্বতীকালীন কোচ রালফ রাংনিক ইয়ং বয়েজের বিপক্ষে দলের রিজার্ভ বেঞ্চ ও নবীন খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চেয়েছিলেন। সেই মোতাবেক মূল একাদশে ব্যাপক পরিবর্তন আনেন তিনি। তবে বেঞ্চ থেকে জিদানের অভিষেক সবচেয়ে বেশি নজর কাড়ে।

দক্ষিণ এশীয় বংশোদ্ভুতদের মধ্যে এর আগে আরও কয়েকজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। যেমন বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী, যিনি এখন লেস্টার সিটির হয়ে খেলেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো এত হাই প্রোফাইল ক্লাবে জিদানই প্রথম দক্ষিণ এশীয় ফুটবলার।

ম্যানইউয়ের জার্সিতে অভিষেকে উৎফুল্ল জিদান বলেন, ‘এটা অসাধারণ ব্যাপার। আমি সারাজীবন এমন সুযোগের অপেক্ষায় ছিলাম। এটা এককথায় স্বপ্ন সত্যি হওয়া। কেবল তো শুরু এবং আশা করি আরও এগিয়ে যেতে পারব। ‘

অবাক করা বিষয় হলো, জিদানের এমন উত্থান তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে ঝামেলায় ফেলতে চলেছে। ম্যানচেস্টারেই জন্ম হলেও ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা হয়নি তার। বরং সম্প্রতি তিনি ইরাকের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন। এমনকি পাকিস্তানের জার্সিতেও খেলার সুযোগ আছে তার। এখন দেখার বিষয় তরুণ মিডফিল্ডার নিজে কোন দেশকে বেছে নেন।

জিদানের বাবা একজন পাকিস্তানি এবং মা ইরাকি। এর আগে স্থানীয় সেইল ইউনাইটডের হয়ে খেলেছেন জিদান। সেখানেই তাকে খুঁজে বের করেন ম্যানইউয়ের স্কাউটরা। চলতি বছরের এপ্রিলে ইংলিশ জায়ান্টদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন জিদান। এরপর গতকাল রাতে জেসি লিনগার্ডের বদলি হিসেবে নেমে অভিষেকও হিয়ে যায় তার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,