editor
প্রকাশিত: 9:24 PM, December 11, 2021

ক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র আসব আলী সকলের সহযোগিতায় বাঁচতে চায়
ক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র আসব আলী দেশ-বিদেশ ও সমাজের দানশীল ব্যাক্তবর্গ, সমাজসেবী ও প্রবাসী ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়। অসুস্থ আসব আলী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের সুড়ি গাঁও গ্রামের আররুছ আলী ছেলে।
গত ১ বছর আগে আসব আলীর গলায় একটি মাছের কাটা আটকে যায়। তিনি কাটা ছাড়ানোর জন্য হোমিওপ্যাথি ঔষধ খান। কিন্তু ঔষধ খেয়েও তার কোন উপকার হয়নি। পরবর্তীতে এ সমস্যা থেকে তার গলায় জ্বালা যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণা সহ্য না করতে পারায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান। ডাক্তারের পরামর্শে পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার জানান, অসুস্থ আসব আলীর গলায় মাছের কাটা থেকে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়েছে।
গলায় দিন দিন জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পাওয়ায় আসাব খাওয়া দাওয়া করতে পারছেন না। এমনকি রাতে ঘুমও নেই। এই অবস্থায় তিনি দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন। বর্তমানে প্রতি মাসে তার ঔষধ বাবদ ৫-৭ হাজার টাকা খরচ হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
চিকিৎসার মাধ্যমে অসুস্থ আসব আলীকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা জোগাড় করা গরীব দিনমজুর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
৭ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী দিন মজুর আসব আলী। প্রতিদিন যা আয় রোজগার করে তা দিয়ে কোন রকম সংসার চালাতেন। অসুস্থ হওয়ায় তাও পারছেন না। তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। ঔষধ ক্রয় করার টাকাও তার কাছে নেই।
স্বামীকে সুস্থ করতে দেশ-বিদেশে অবস্থানরত সমাজসেবী, দানশীল ব্যক্তিবর্গ ও বিত্তবানদের সাহায্য সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী নরুন নেছা।
আসব আলীর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য পাঠাতে পারবেন বিকাশ ঃ ০১৭৭২ ২৫৬৯৬০ নাম্বার, সঞ্চয়ী হিসাব নাম্বার ৩৬২৪১০১০৭৫৮৮৬, পূবালী ব্যাংক লিমিটেড, চৌধুরীবাজার শাখা, দক্ষিণ সুরমা, সিলেট। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,