editor

প্রকাশিত: 7:47 AM, October 15, 2020

পাসপোর্ট করার টাকা ফেরত চাওয়ায় হত্যা

পাসপোর্ট করার টাকা ফেরত চাওয়ায় হত্যা

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আজিজুল ইসলাম মেহেদী লেখাপড়ার পাশাপাশি বিদেশ গমনেচ্ছুদের পাসপোর্ট ও ভিসা তৈরির কাজে সহায়তা করতেন। বাল্যবন্ধু আহসান, তাঁর আত্মীয় আলাউদ্দিন পাসপোর্ট সংশোধনের কাজে মেহেদীকে সহায়তার কথা বলেন। ঢাকার একটি রেস্টুরেন্টের শেফ আহসান, গাড়িচালক আলাউদ্দিন করোনাকালে বিকল্প আয়ের জন্য পাসপোর্ট অফিসের এক কর্মীর সহায়তায় কাজ করছেন বলে জানান। দুজনকে কাজের জন্য দুই লাখ ৮০ হাজার টাকা দেন মেহেদী। নির্ধারিত সময়ে পাসপোর্টের কাজ না হওয়ায় টাকা ফেরত চান তিনি। এতে ক্ষুব্ধ হয়ে মেহেদীকে ঢাকায় ডেকে এনে হত্যার পরিকল্পনা করেন আহসান ও আলাউদ্দিন। পরিকল্পনা আনুয়ায়ী মেহেদীকে খিলক্ষেতের বাসায় নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করেন আহসান। এরপর সহকর্মী তামিম এবং আরেক গাড়িচালক রহিমের সহায়তায় বস্তায় ভরে লাশ হাতিরঝিলে ফেলে যান। হত্যায় জড়িতরা পাসপোর্ট অফিসের দালাল সিন্ডিকেটে জড়িত।

গত সোমবার হাতিরঝিলে লাশ উদ্ধারের পর তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে রহস্য উদঘাটন করেছে। গতকাল বুধবার প্রধান আসামি আহসান ঢাকা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামি তামিম ও রহিমের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, লাশের পরিচয় শনাক্তের মাধ্যমে রহস্য যেন উদঘাটন না করা যায় সে জন্য লাশ বিকৃত করেন হত্যাকারীরা। লাশের কাছাকাছি স্থানে পাওয়া একটি কাগজে মোবাইল ফোনের সূত্রে রহস্য উন্মোচিত হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, ‘ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় যাতে শনাক্ত করা না যায় সে জন্য হাতের আঙুল বিকৃত করার পাশাপাশি মুখমণ্ডলও বিকৃত করা হয়েছে। আসামিরা যেখানে লাশ ফেলেছিল সেখান থেকে ৫০ মিটার দূরে পাওয়া একটি ছেঁড়া কাগজে লেখা মোবাইল ফোনের নম্বরের সূত্র ধরে লাশের পরিচয় শনাক্ত করার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত চার আসামি গ্রেপ্তার, সব আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা।’

প্রাথমিক তদন্তে পুলিশ লাশ বিকৃত থাকায় কোনো ক্লু পাচ্ছিল না। শেষে মোবাইল ফোন নম্বরের সূত্রে জানা যায়, নিহত যুবক চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া গ্রামের ফখরুল ইসলামের একমাত্র ছেলে। তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। থাকতেন চট্টগ্রামের ফিরোজ শাহ এলাকায়। তদন্তের সূত্রে পুলিশ গত মঙ্গলবার রাত ১টা থেকে গতকাল ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে খিলক্ষেতের উত্তরপাড়া থেকে আসামি আহসান ও তামিম; হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে আলাউদ্দিন এবং রামপুরা থেকে রহিমকে গ্রেপ্তার করে। আসামিদের দেওয়া তথ্যে পুলিশ জানতে পারে, আহসানের বাড়িও সন্দ্বীপের বাউরিয়া গ্রামে। তিনি নিহত মেহেদীর বাল্যবন্ধু। মালয়েশিয়া থেকে দেশে ফিরে গত মার্চ মাসে গুলশানের দ্য গ্রোভ রেস্টুরেন্টে এক্সিকিউটিভ শেফের চাকরি নেন আহসান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট