editor
প্রকাশিত: 5:49 PM, December 17, 2021

যে তালিকায় মেসি রোনালদোর পরেই শচীন
ডেস্ক রিপোর্ট
ক্রিকেট ইতিহাসে রেকর্ড একশটি সেঞ্চুরি করে আট বছর আগে অবসরে গেছেন শচীন টেন্ডুলকার। স্বাভাবিকভাবেই আলোচনায় থাকেন না ভারতীয় এই কিংবদন্তি। কথা বলার ক্ষেত্রেও পরিমিত তিনি।
হয়তো এ কারণেই শচীনের প্রতি মানুষের ভালোবাসা এখনো আগের মতোই আছে। ক্রিকেট ইতিহাসে রেকর্ড ৩৪ হাজার ৩৫৭ রান করায় তার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ইংল্যান্ডের এক জরিপকারী প্রতিষ্ঠানের ২০২১ সালের জরিপে বিশ্বের সবচেয়ে প্রশংসিত ও সম্মানিত পুরুষের মধ্যে ১২ নম্বর পজিশনে নাম রয়েছে ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীনের।
তবে খেলার জগতে শচীনের অবস্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় পজিশনে আছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
সেই জরিপে সবার ওপরে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই নম্বরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছরের মতো এবারো আছেন তালিকার তিন নম্বরে। তালিকার চার নম্বরেই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাত নম্বরে আছেন লিওনেল মেসি।
গতবারের জরিপে সেরা ২০ এর মধ্যে ছিলেন না শচীন। এবার ‘নতুন আগমন’ হিসেবে সেরা বিশে যে পাঁচজন উঠে এসেছেন, তার মধ্যে তালিকার ১১ নম্বরে যুক্তরাষ্ট্রের ধনকুবের ওয়ারেন বাফেটের পরই আছেন শচীন টেন্ডুলকার। এই জরিপে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকেও পেছনে ফেলেছেন শচীন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,