editor
প্রকাশিত: 1:26 PM, December 18, 2021

আন্দ্রে রাসেল ও সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক :: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েক মৌসুম একসঙ্গে খেলেছেন আন্দ্রে রাসেল ও সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এই দুই তারকাকে কয়েক আসরে একসঙ্গে দেখা গেছে। আবারো তাদের একই দলের হয়ে খেলতে দেখা যাবে।
জানা গেছে, সাকিবের দল বরিশালের হয়ে এবারের বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেল। তার সঙ্গে এরই মধ্যে কথা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে পুরো আসরেই বরিশালের জার্সিতে মাঠ মাতাবেন টি-২০ ক্রিকেটের এই ফেরিওয়ালা।
এর আগে ২০১২ বিপিএলে খুলনার হয়ে খেলেছিলেন সাকিব ও রাসেল। এরপর ২০১৬ বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন দুজন। তৃতীয়বার বিপিএলে জুটি বাঁধবেন তারা।
সবশেষ বিপিএলে রাজশাহীর হয়ে খেলেছিলেন রাসেল। যেখানে প্রথমবার নেতৃত্ব দিয়ে দলকে শিরোপাও এনে দেন তিনি। এবারও ভালো কিছুর প্রত্যাশাতেই তাকে নিলামের আগেই দলে ভেড়ালো বরিশাল।
এদিকে রাসেলের পাশাপাশি ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংসের সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত করেছে বরিশাল। সবকিছু ঠিক থাকলে তাকেও বরিশালের জার্সিতে দেখা যেতে পারে। সম্ভাবনা আছে আফগান অলরাউন্ডার মুজিবেরও।
রাসেল এর আগে বিপিএলের বেশ কয়েকটি আসরে অংশ নিয়েছেন। ৪৪ ম্যাচে তার সংগ্রহ ৭৫১ রান। যেখানে গড় ৩৫ ও স্ট্রাইক রেট ১৬৫। বিলিংস অবশ্য এবারই প্রথম অংশ নেবেন। তাকে দলে পেতে চেষ্টা চালিয়েছিল চট্টগ্রামও। যদিও শেষপর্যন্ত নাম লিখিয়েছেন বরিশালে।
ডিএসএস / ১৮ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,