editor
প্রকাশিত: 9:49 PM, December 19, 2021

এক ডজন গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
এক ডজন গোলের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ড্র করলেই চলতো মারিয়া মান্দাদের। কিন্তু ড্র নয়, শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।
রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের শেষ ম্যাচে শাহেদা আক্তার রিপা ও আফেইদার হ্যাটট্রিকের সুবাদে শ্রীলংকাকে ১২-০ গোলে হারিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালের টিকিট কাটেন মারিয়া মান্দা, আঁখি খাতুনরা।
বুধবার ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল লাল-সবুজের মেয়েদের। মাত্র দুই মিনিটের মাথায় বক্স থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী (১-০)।
মিনিট পাঁচেক পর বাঁ প্রান্ত দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন ঋতুপর্ণা চাকমা।
১৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঢুকে তৃতীয় গোলটি করেন শাহেদা আক্তার রিপা। ৪৩ মিনিটে আঁখির বাড়িয়ে দেওয়া বল গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়ান ঋতুপর্ণা।
৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে দূলপাল্লার শটে আরও একবার শ্রীলংকার জাল কাঁপান আঁখি খাতুন। পরের মিনিটে বাংলাদেশকে আরও এগিয়ে দেন রিপা।
৫৪ মিনিটে দূর থেকে ডান পায়ের শটে বাংলাদেশের সপ্তম গোলটি করেন আফেইদা। ৭০ মিনিটে বক্সের প্রায় ৪০ গজ দূর থেকে দারুণ শটে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আফেইদা।
৭৭ মিনিটে আনুচিং মোগিনীর গোলে ব্যবধান দাঁড়ায়। মিনিট চারেক পর বাঁ প্রান্ত দিয়ে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূর্ণ করেন আফেইদা।
৮৬ মিনিটে দলের হয়ে ১১তম গোলটি করেন উন্নতি খাতুন। পরের মিনিটে বক্সের ভেতর জটলায় বল পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিক করেন রিপা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,