editor
প্রকাশিত: 1:35 PM, October 15, 2020
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আমেরিকা বাংলাদেশে কভিডসহ অন্যান্য চিকিৎসা সেবা দিতে নতুন ও অত্যাধুনিক অন্তত ১০০টি ভেন্টিলেটর দেবে। আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। দেশের যেকোনো দুর্যোগে আমেরিকা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এবার বাংলাদেশে কভিড মোকাবেলা করতেও আমেরিকা সার্বিকভাবে নানা খাতে সহায়তা করে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যান্টিলেটর মেশিন ও গ্যাস এনালাইজার মেশিন হস্তান্তর সংক্রান্ত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
যুক্তরাষ্ট্রের পক্ষে ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন এডওয়ার্ড বাইগান ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে করোনা সংকট মোকাবেলায় উভয় দেশের বাস্তব অভিজ্ঞতা বিনিময় এবং উভয় দেশে কভিড-১৯ এর কারনে মৃতুবরণকারীদের আত্মার শান্তি কামনা করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী করোনাকালীন বাংলাদেশের নানা উদ্যোগ তুলে ধরেন এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে করোনা মোকাবেলায় দিক নির্দেশনা দিয়েছেন তার বর্ণনা দেন।
প্রতিনিধিরা করোনা মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগসমূহের ভুয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কথা উল্লেখ করেন।
স্টিফেন এডওয়ার্ড বাইগান ভ্যাকসিন উৎপাদন শুরু হলে আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ পর্যায়ে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর নিকট দুইটি অতি উন্নত গ্যাস অ্যানালাইজার মেশিন হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন এডওয়ার্ড বাইগান ও রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আর্ল আর মিলার।
8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
2 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে