editor
প্রকাশিত: 8:23 PM, December 20, 2021

মিডিয়ার মনোযোগ কাড়তেই সৃজিত বায়োপিকের কথা বলেছেন: সাকিব
অনলাইন ডেস্ক
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখেছেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। সেসময় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বায়োপিক করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে সৃজিতের এ ইচ্ছাকে সিরিয়াসলি নিচ্ছেন না সাকিব। তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে, মিডিয়ার মনোযোগ কাড়তেই উনি (সৃজিত) এটা বলেছেন। তিনি তো আমাদের দেশেরই আরও চার-পাঁচজনের নাম বলেছেন। আমার মনে হয়েছে, যার নাম মাথায় এসেছে, বলে দিয়েছেন।’
ভারতে মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, কপিল দেব, মিতালী রাজের মতো ক্রিকেটারদের নিয়ে বায়োপিক হয়েছে। এর মধ্যে মিতালী রাজকে নিয়ে ‘সাবাশ মিঠু’ ছবির পরিচালনায় ছিলেন সৃজিত।
বাংলাদেশে খেলোয়াড়দের বায়োপিক প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘আমাদের দেশে বায়োপিক বানালে কমার্শিয়ালই বানানো লাগবে। মহেন্দ্র সিং ধোনিরটা দেখেছি। ভালোই লেগেছে। কারণ এটা কমার্শিয়ালি বানানো হয়েছে। আর এটাই ঠিক আছে। যেমন শচীনেরটা বানানো হয়েছে, আ বিলিয়নস ড্রিম না কী যেন, ওইটা আমাদের (ক্রিকেটার) জন্য ভালো। কিন্তু কমার্শিয়াল দিক থেকে ওই মুভি ভালো বলে মনে হয় না। ভারতে অনেক বড় মার্কেট হওয়ায় হয়তো এটাতেও বিজনেস হয়েছে। তবে আমাদের দেশে বায়োপিক বানালে কমার্শিয়ালই বানানো লাগবে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,