editor
প্রকাশিত: 8:50 PM, December 20, 2021
স্পোর্টস ডেস্ক :: দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ পদ ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক আকরাম খান। হঠাৎ করেই এই দায়িত্ব থেকে পদত্যাগ করছেন তিনি।
জানা গেছে, পারিবারিক কারণেই ক্রিকেট বোর্ডের পদ ছাড়ছেন আকরাম খান। বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকেলে আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান।’
এ বিষয়ে সাবিনা আকরাম গণমাধ্যমকে বলেন, ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরো সময় দিক।
তিনি আরো বলেন, ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশন্সে থাকবে না। সে নিজ মুখেই আপনাদেরকে (মিডিয়া) আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।
১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান ২০১৪ সালে ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন। সেবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
তখন থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। আগামী সপ্তাহে বিসিবির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হতে পারে।
ডিএসএস / ২০ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,